মেজর জেনারেল সাফিনুল বিজিবির নতুন ডিজি

একুশে বার্তা প্রতিবেদন :  বর্ডার গার্ড অব বাংলাদেশের (বিজিবি) নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ পেয়েছেন মেজর জেনারেল মো. সাফিনুল ইসলাম। বর্তমানে বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি।

২০ মার্চ মঙ্গলবার  এ সেনা কর্মকর্তার চাকরি জননিরাপত্তা বিভাগে ন্যস্ত করে একটি আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

এর আগে গত ৭ মার্চ সীমান্তরক্ষী বাহিনী বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আবুল হোসেনকে সেনাবাহিনীতে প্রত্যাহার করে নেওয়া হয়।