আন্তর্জাতিক ডেস্ক : চীন এমন একটি যুদ্ধবিমান বানানোর পরিকল্পনা করছে, দুই ঘণ্টার মধ্যে যা বেইজিং থেকে নিউইয়র্কে পৌঁছাতে সক্ষম হবে। এর গতিবেগ হবে ঘণ্টায় ৩৭০০ কিলোমিটার, যা শব্দের গতিবেগের পাঁচগুণ। এরই মধ্যে চীনের বিজ্ঞানীরা ওই যুদ্ধবিমানসংক্রান্ত যাবতীয় গবেষণা শেষ করেছেন। এ সংক্রান্ত পরিকল্পনা প্রকাশ্যেও এনেছেন তারা। ব্রিটিশ ট্যাবলয়েড ডেইলি মেইল এ খবর দেয়।
খবরে বলা হয়, বিমানটি এখনো তৈরি হয়নি। কিন্তু কম্পিউটারে এর মডেল তৈরি হয়ে গিয়েছে। ৫ মার্চ থেকে ৭ মার্চে এর গতিবেগের পরীক্ষা চলবে বলে শোনা যাচ্ছে। বেইজিং থেকে নিউইয়র্কে সাধারণ বিমানে যেতে সময় লাগে ১৪ ঘণ্টা। দুই শহরের মধ্যে দূরত্ব ৬ হাজার ৮০০ মাইল। এর ২টি ডানার সেট রয়েছে। সংস্থার এক গবেষক জানিয়েছেন, ‘এর গতি হাইপারসোনিক। বেজিং থেকে নিউইয়র্ক যেতে সময় লাগবে মাত্র ২ ঘণ্টা।’
বিমানটি দেখতে হবে অনেকটা ইংরেজি বড় হাতের ‘ও’ অক্ষরে মতো। গবেষকরা জানান, বোমার পাশাপাশি ফুল থেকে যাত্রী, সবই বহন করতে সক্ষম হবে ওই বিমান। মিসাইল থেকে পারমাণবিক অস্ত্র বহন করতেও সক্ষম এটি।
কম্পিউটারে সামগ্রিক নকশা করা থাকলেও এখনো বিমানটি তৈরি করা হয়নি। চীনের মিলিটারি একাডেমি এ সংক্রান্ত গবেষণা সম্পন্ন করেছে। গবেষকদের দাবি, এর নিশানা খুবই লক্ষ্যভেদী। বিজ্ঞানীদের মতে এটি চীনের ক্ষেত্রে গেম চেঞ্জার হিসেবে কাজ করতে পারে
