রবিশাল, রাজশাহী ও সিলেট সিটির ভোট ৩০ জুলাই

একুশে বার্তা প্রতিবেদন : রাজশাহী, বরিশাল ও সিলেট সিটি করপোরেশনের ভোট গ্রহণ আগামী ৩০ জুলাই অনুষ্ঠিত হবে। আজ মঙ্গলবার দুপুরে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা তিন সিটিতে নির্বাচনের তফসিল ঘোষণা করেন। এসময় তিনি বলেন, তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেয়া যাবে ২৮ জুন পর্যন্ত। যাচাইবাছাই হবে ১ ও ২ জুলাই। আপিল ও আপত্তি জানানো যাবে ৩ থেকে ৫ জুলাই। মনোনয়ন প্রত্যাহারের শেষ সময় ৯ জুলাই।