রাজধানীতে প্রশ্ন ফাঁসের অভিযোগে গ্রেপ্তার ১০

একুশে বার্তা প্রতিবেদন : রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে প্রশ্ন ফাঁসে জড়িত থাকার অভিযোগে ১০ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

গত শুক্রবার দুপুর ১২টা থেকে রাত পর্যন্ত এই অভিযান চালানো হয়।

ডিবি উপকমিশনার (ঢাকা মহানগর উত্তর) মশিউর রহমান জানান, ‌‌গ্রেপ্তারকৃতদের থেকে প্রশ্নপত্র ফাঁসের কাজে ব্যবহৃত বেশ কিছু ইলেকট্রিক ডিভাইস পাওয়া গেছে। এই ১০ জনের মধ্যে চলমান এইচএসসি পরীক্ষার্থী, ব্যাংক কর্মকর্তা, কোচিং সেন্টারের সংশ্লিষ্ট ব্যক্তিরা রয়েছেন।

আজ  শনিবার ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে বলে উল্লেখ করেন পুলিশের ওই কর্মকর্তা।