রাজধানীতে মাদকবিরোধী অভিযান : ৫০ জন গ্রেফতার: ২১ হাজার ১৫৬ পিচ ইয়াবা জব্দ

একুশে বার্তা  রিপোর্ট : গত চবিআবশ ঘন্টায় রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫০ জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ  রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এদেরকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা মাদক ব্যবসা ও সেবনের অপরাধে অভিযুক্ত। এ সময় তাদের কাছ থেকে ২১১৫৬ পিস ইয়াবা, ১ কেজি ২৫৫ গ্রাম গাঁজা ও ৮৫২ গ্রাম ১৯১ পুরিয়া হেরোইন, ৮ বোতল ফেনসিডিল ও ১০টি ইনজেকশন উদ্ধার করা হয়।

৯ জানুয়ারি মঙ্গলবার সকাল ৬টা থেকে ১০ জানুয়ারি বুধবার সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।