একুশে বার্তা প্রতিবেদন : বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে রাজধানীর নয়া পল্টনে বিক্ষোভ মিছিল করেছে দলটি। বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে আজ শনিবার সকাল সাতটার দিকে নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই ঝটিকা মিছিল হয়।
এ সময় নেতৃবৃন্দের মধ্যে বিএনপির সহ দফতর সম্পাদক বেলাল আহমেদ, নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক আমিনুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা এম রাসেল, আবুল কালাম, রফিক, মৎস্যজীবী দলের আরিফুর রহমান তুষার, ছাত্রদল নেতা জিসান, জাহিদ, আল-আমীন,আব্বাস, যুবদল নেতা আমিনুল ইসলাম সবুজ, ফয়েজ গণিসহ বেশ কয়েকজন।
খালেদা জিয়ার মুক্তির দাবিতে যুবদলের বিক্ষোভ
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাজা প্রত্যাহারের দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী যুবদল। গতকাল দুপুরে ঢাকা মহানগর দণি যুবদলের উদ্যোগে একটি বিােভ মিছিল রাজধানীর আরামবাগ মোড় থেকে শুরু হয়ে মতিঝিলে গিয়ে সংপ্তি সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। যুবদলের কেন্দ্রীয় সভাপতি সাইফুল আলম নীরব, সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর নেতৃত্বে ঢাকা মহানগর দণি যুবদলের সভাপতি রফিকুল আলম মজনু ও নেতাকর্মী মিছিলে অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, সরকারের টার্গেট একটাই- তাহলো পাশবিক নিপীড়নের মাধ্যমে প্রতিবাদী তরুণ সমাজকে তবিত করে মতায় টিকে থাকা। আর এ জন্যই সরকার আইনশৃঙ্খলা বাহিনীকে মৃত্যু পরোয়ানার হুকুম দিয়ে মাঠে নামিয়ে দিয়েছে। বেছে বেছে বিএনপি এবং অঙ্গসংগঠনের তরুণ নেতাদের গ্রেফতার করে রিমান্ডের নামে নির্যাতন চালানো হচ্ছে। গণতন্ত্রের জন্য তারুণ্যের দ্রোহকে মাটিচাপা দিতেই ক্রসফায়ারের পাশাপাশি এখন রিমান্ডের নামে মেরে ফেলার সিরিয়াল শুরু হয়েছে। এ দিকে মিছিল থেকে ঢাকা জেলা যুবদল নেতা ইয়াসিন ফেরদৌস মুরাদ, ঢাকা মহানগর উত্তরা পশ্চিম থানা যুবদলের যুগ্ম আহবায়ক শিমুল আহমদ, মতিঝিল থানা যুবদল নেতা আল আমিন এবং খিলগাঁও থানা যুবদল নেতা হোসেনকে গ্রেফতারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জাতীয়তাবাদী যুবদল সভাপতি সাইফুল আলম নীরব এবং সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। তারা অবিলম্বে আটক নেতৃবৃন্দের নিঃশর্ত মুক্তি দাবি জানান।
এ ছাড়া খালেদা জিয়ার মুক্তি দাবিতে যুবদল ঘোষিত জেলা সদরে ১৮ মার্চের মিছিল কর্মসূচি পরিবর্তন করে ২০ মার্চ তা পালনের জন্য নির্দেশ দেয়া হয়েছে।
