আন্তর্জাতিক ডেক্স : প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাজ্যের রানি দ্বিতীয় এলিজাবেথের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন। ২৫তম কমনওয়েলথ সরকার প্রধানদের সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী বর্তমানে লন্ডনে অবস্থান করছেন।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম স্থানীয় সময় শুক্রবার সাংবাদিকদের জানান, ‘শেখ হাসিনা গতরাতে এখানে বাকিংহাম প্যালেসে রানি দ্বিতীয় এলিজাবেথের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন।’
প্রেস সচিব বলেন, প্রধানমন্ত্রী একই স্থানে প্রিন্স চার্লসের সঙ্গেও শুভেচ্ছা বিনিময় করেন। পরে প্রধানমন্ত্রী কমনওয়েলথ দেশগুলোর অন্যান্য সরকার প্রধান ও নেতাদের সঙ্গে রানির দেওয়া নৈশভোজে অংশ নেন।
এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাজ্যের রাজধানীতে উইন্ডসর ক্যাসেলের সেন্ট জর্জেস হলে বিভিন্ন রিট্রিট সেশনে অংশ নেন।
২৫তম কমনওয়েলথ সরকার প্রধানদের সম্মেলনে ৫৩টি কমনওয়েলথ দেশের সরকার প্রধান এবং অন্যান্য নেতারা যোগ দেন।
Share this:
- Click to share on Facebook (Opens in new window)
- Click to share on Twitter (Opens in new window)
- Click to share on LinkedIn (Opens in new window)
- Click to share on Tumblr (Opens in new window)
- Click to share on Pinterest (Opens in new window)
- Click to share on Pocket (Opens in new window)
- Click to share on Reddit (Opens in new window)
- Click to share on Telegram (Opens in new window)
- Click to share on WhatsApp (Opens in new window)
- Click to print (Opens in new window)
