খেলা ডেক্স : খেলা শুরুর ১২ মিনিটের মাথায় সৌদির জালে বল পাঠালেন রাশিয়ার ইউরি গাজিনস্কি। এ গোলের মাধ্যমে তিনি হয়ে গেলেন রাশিয়া বিশ্বকাপের প্রথম গোলদাতা। এখন পর্যন্ত রাশিয়া ১-০ গোলে এগিয়ে।
এর আগে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অফিসিয়ালভাবে উদ্ভোধন করার পরই রাশিয়া-সৌদির ফুটবলাররা ড্রেসিং রুম থেকে মাঠে যান। এরপরই সারিবদ্ধভাবে দাঁড়িয়ে যান জাতীয় সংগীত গাইতে।
মস্কোর লুঝনিকি স্টেডিয়ামে বাংলাদেশ সময় আজ রাত ৯টায় শুরু হয় ম্যাচটি। লুজনিকি স্টেডিয়াম থেকে বাংলাদেশে ম্যাচটি সরাসসরি দেখা যাচ্ছে মাছরাঙা ও নাগরিক টেলিভিশনে।
বিশ্বফুটবলে রাশিয়া ও সৌদি উভয় দলেরই অবস্থান নীচের দিকে। আজকে রাশিয়াকে মাঠে দেখা যেতে পারে ৪-২-৩-১ ফরমেশনে।
সৌদির বিপক্ষে রাশিয়ার একাদশে রয়েছেন ইগর আকিনফেভ, মারিও ফার্নান্দেজ, ইলইয়া কুতিপভ, সার্গেই ইগ্নাশেহবিচ, জুরি জিরখভ, জুরি গাজিনিসকি, রোমান যোভনিন, আলেক্সেন্দার সামেদভ, অ্যালেন ডিজাগোয়েভ, আলেক্সেন্ডার গলভিন ও ফেডর স্মোলভ।
সৌদি আরবকে দেখা যেতে পারে ৪-৪-২ ফরমেশনে। রাশিয়ার বিপক্ষে সৌদির একাদশ আবদুল্লাহ আল মাইয়ুপ, আল বুরায়েক, ওসামা হাওয়াসায়ি, ওমর হাওয়াসায়ি, ইয়াসির আল শাহরানি, আবদুল্লাহ আতিফ, সেলিম আল দাওসারি, সালমান আল ফারাজ, তাইসির আল জাসেম, ইয়াহইয়া আল সেহেহরি, মোহাম্মদ আল আল-সাহলাওয়ি।
