রোববার পর্যন্ত খালেদার জামিন স্থগিত

একুশে বার্তা ডেক্স :  জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় পাঁচ বছরের কারাদণ্ডপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন ১৮ মার্চ রোববার পর্যন্ত স্থগিত করেছেন আপিল বিভাগ।

হাইকোর্টের দেওয়া চার মাসের জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের ওপর শুনানি শেষে  ১৪ মার্চ বুধবার  সকালে এ আদেশ দেন প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বিভাগের চার বিচারপতির বেঞ্চ।

শুরুতে দুদকের আইনজীবী খুরশীদ আলম খান শুনানি শুরু করেন।

এর আগে ১৩ মার্চ মঙ্গলবার  আপিল বিভাগের চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর আদালত শুনানির জন্য এ দিন ধার্য করেন।