লকডাউনে শাহজালাল বিমানবন্দরের আভ্যন্তরীণ টার্মিনালে এন্ট্রিহাইজ্যাক এলাকায় চিকিৎসকের ব্যাগ থেকে ৫ রাউন্ড গুলি জব্দ

একুশে বার্তা ডেক্স : শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আভ্যন্তরীণ  টার্মিনালে  ইউএস বাংলার যশোরগামী ফ্লাইটে এক চিকিৎসকের ব্যাগ থেকে পাঁচ রাউন্ড গুলি জব্দ করেছে ‌‘এভিয়েশন সিকিউরিটি ফোর্স’ (এভসেক)-এর সদস্যরা।

বৃহস্পতিবার (২২ এপ্রিল) সকাল সাড়ে ৮ টায় বিমানবন্দরের এন্টি হাইজ্যাক পয়েন্টে নিরাপত্তা তল্লাশিতে স্ক্রিনিংয়ের সময় এগুলো ধরা পড়ে।

এদিন সকালে ফ্লাইটে উঠার আগে সবর্শেষ চেকিং- এন্টি হাইজ্যাক পয়েন্টে স্ক্রিনিংয়ে ডা. মাহিনুর তাজনীনের হ্যান্ড ব্যাগে ৫ রাউন্ড গুলির অস্তিত্ব শনাক্ত হয়। ডা. তাজনীন রাজধানীর শ্যামলীর ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক বলে জানা গেছে।

প্রশ্ন ওঠেছে ওই ডাক্তার প্রবেশেপথে প্রথম নিরাপত্তা গেটে ল্যাগেজ স্ক্যান করার সময় কেন গুলির অস্তিত্ব পেল না সিএএবির নিরাপত্তাকর্মীরা। যা এন্ট্রি হাইজ্যাক পয়েন্টে চলে গেল এবং সেখানে স্ক্যানিং-এ ধরা পড়লো। তাহলে মূল প্রবেশপথে নিরাপত্তা কি ঢিলেঢালা? এর  আগেও এই নিরাপত্তা প্রবেশগেটে অস্ত্র চলে যায় এবং বিমানে ওঠার পর তা জব্দ করা হয়্,  এ জন্য ৫ জনকে সাসপেন্ড করা হয়। সিএএবির সিকিউরিটি গার্ড  মিজানুর রহমান খান নয়ন ওই ঘটনায়  জড়িত প্রমাণ হওয়ায় তাকে সাসপেন্ড করা হয়েছিল। কিন্ত গার্ড নয়ন এখন শাহজালালে বহাল।