লিবীয় উপকূলে ৯০ যাত্রীসহ জাহাজডুবি

বিদেশ ডেক্স : লিবীয়ার পশ্চিম উপকূলে ভূমধ্যসাগরে কমপক্ষে ৯০ যাত্রীসহ একটি জাহাজডুবির ঘটনা ঘটেছে। জাহাজটি শরণার্থীদের নিয়ে সাগর পার হয়ে ইউরোপের দিকে যাচ্ছিল বলে জানিয়েছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা আইওএম।

আইওএমের এক মুখপাত্র জানান, জাহাজডুবির পর লিবিয়ার জুয়ারা শহরের উপকূলে ১০টি মৃতদেহ ভেসে আসে। নিহতদের মধ্যে কমপক্ষে আট পাকিস্তানি ও দুইজন লিবিয়ার নাগরিক রয়েছে।

সংবাদমাধ্যম আলজাজিরার খবরে বলা হয়, জাহাজডুবির পর একটি মাছধরা নৌকা একজনকে উদ্ধার করে। আরও দুজন সাঁতরে উপকূলে পৌঁছাতে সক্ষম হন। জাহাজটিতে থাকা বেশিরভাগ যাত্রীরই কোনো খোঁজ মেলেনি।

২০১৭ সালে ভূমধ্যসাগর পার হয়ে কমপক্ষে ১ লাখ ২০ হাজার শরণার্থী লিবিয়া থেকে ইটালি ও ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন দেশে আশ্রয় নিয়েছে। এ সময় সাগর পার হতে গিয়ে নৌকাডুবিতে অনেকেই প্রাণ হারিয়েছে। এর মধ্যে চলতি মাসেই অন্তত ১০০ অভিবাসী নিয়ে ভূমধ্যসাগরে ডুবে যায় একটি নৌকা।

সম্প্রতি ভূমধ্যসাগরকে সবচেয়ে বিপজ্জনক সীমান্ত হিসেবে চিহ্নিত করেছে আইওএম । ২০১৭ সালে এই সীমান্ত পার হতে গিয়ে নৌকাডুবিতে কমপক্ষে ৩ হাজার ১১৬ জন প্রাণ হারিয়েছে।

সংস্থাটি জানায়, লিবিয়ায় বর্তমান সংকটপূর্ণ পরিস্থিতির জন্য বিপদসংকুল সাগর পাড়ি দিয়ে অনেকেই আশ্রয়ের জন্য বেছে নিচ্ছেন ইউরোপের বিভিন্ন দেশ। এর মধ্যে ইতালি সীমান্ত সন্নিকটে হওয়ায় দেশগুলোর তালিকায় প্রথমেই থাকছে ইতালি।