একুশে বার্তা প্রতিবেদন : এবার মধ্যপ্রাচ্য থেকে াাসা বিমান নয়- ব্যাঙকক তেকে বিমানে মিলল ৩ কোটি টাকার সোনার বার। এ ঘটনা চট্রগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ঘটেছে। কাসামস কর্তৃপক্স জব্দ করেছে পরিত্যক্ত অবস্থায় ৬০টি সোনার বার ।
১৬ সেপ্টেম্বর রোববার এসব সোনার বার জব্দ করা হয়। জব্দকৃত সোনার ওজন ৬ কেজি ৯০০ গ্রাম। এর বাজারমূল্য ৩ কোটি টাকা। এর আগে ব্যাংকক থেকে চট্টগ্রামগামী কোনো উড়োজাহাজে বা যাত্রীর কাছ থেকে সোনা জব্দ করার নজির নেই বলে কাস্টমস কর্মকর্তারা মতামত ব্যক্ত করেন।
কাস্টমস সূত্রে জানা গেছে , বেলা ৩টা ৪০ মিনিটে বেসরকারি সংস্থা রিজেন্ট এয়ারওয়েজের একটি উড়োজাহাজ চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এ সময় নিয়মিত তল্লাশির অংশ হিসেবে উড়োজাহাজ গিয়ে এক আসনের ওপর মালিকবিহীন অবস্থায় একটি ব্যাগ উদ্ধার করা হয়। পরে ব্যাগটি খুলে এসব সোনার বার পাওয়া যায়।
ফ্রাইপ্যানের হাতলে ১০টি সোনার বার : এদিকে আজ সকালেও দুটি ফ্রাইপ্যানের হাতল থেকে ১০টি সোনার বার জব্দ করেছেন কাস্টমস কর্মকর্তারা। ওমান থেকে আসা একটি উড়োজাহাজের দুই যাত্রীর ব্যাগ স্ক্যানিং করে এসব সোনা জব্দ করা হয়। এ ঘটনায় কামাল উদ্দিন ও আসাদুজ্জামান নুর নামের দুই যাত্রীকে আটক করা হয়েছে। জব্দ করা সোনার বারের ওজন ১ কেজি ১৬০ গ্রাম।
এদিকে দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজে আসা যাত্রীদের চারটি ব্যাগ থেকে ২৮৮ কার্টন বিদেশি সিগারেট জব্দ করা হয়েছে। এসব কার্টনে ৫৭ হাজার ৬০০ শলাকা সিগারেট রয়েছে।
