শাহজলাল বিমানবন্দরের পর এবার জিপিও থেকে ১৯৩ কেজি নতুন মাদক এনপিএস জব্দ

স্টাফ রিপোর্টার : শাহজালাল বিমানবন্দরে পর পর দুটি চালঅন ধরা খাওয়ার পর এবার জিপির জিপিওর বৈদেশিক পার্সেল বিভাগ থেকে ১৯৩ কেজি নতুন মাদক  নিউ সাইকোট্রফিক সাবসটেনসেস (এনপিএস) ’ জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অদিদপ্তর।।

বুধবার রাত ৮টার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর ও কাস্টমস যৌথভাবে অভিযান চালিয়ে নতুন মাদক জব্দ করে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর পরিদর্শক আবুল কাশেম জানান, বিদেশ থেকে মাদকের চালানটি জিপিওর বৈদেশিক পার্সেল বিভাগে আসে। গোপন সংবাদের ভিত্তিতে সেখান থেকে ১৫টি কার্টনে থাকা ১৯৩ কেজি মাদক জব্দ করা হয়। তিনি বলেন, তবে এর সঙ্গে জড়িত কাউকে আটক করা যায়নি।