শাহজালালে আড়াই কেজি সোনা উদ্ধার : ৩ যাত্রী আটক

একুশে বার্তা রিপোর্ট : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিন যাত্রীর কাছ থেকে ২২টি সোনার বার ও ১০টি মোবাইল ফোন উদ্ধার করেছে ঢাকার কাস্টমস কর্মকর্তারা। আটক যাত্রীরা হলেন-আফলাতুন আক্তার মুক্তি, কনিকা হোসেন ও সাইফুল ইসলাম। ঢাকা কাস্টমস হাউজের সহকারী কমিশনার (প্রিভেন্টিভ) মো. সাজ্জাদ হোসেন জানান, বাংলাদেশ বিমানের বিজি ২২২, নম্বরের  একটি ফ্লাইট গত ৭ নভেম্বর দুপুর ১২ টার দিকে মাসকাট থেকে সিলেট হয়ে ঢাকায় আসে। গোপন সংবাদের ভিত্তিতে ওই ফ্লাইটের যাত্রীর ল্যাগেজ থেকে ২ কেজি ৫৬০ গ্রাম সোনা (২২টি বার) ও ১০টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। উদ্ধার করা সোনা ও মোবাইল ফোনের মূল্য প্রায় ১ কোটি ৩৩ লাখ টাকা। তাদের বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।