শাহজালালে ইনজিন ড্রাইভার কামরুলের পাচার বানিজ্য : নিরাপত্তা গার্ডকে ‘নিরাপত্তা কো-অর্ডিনেটর’ পদে বসিয়ে অনিয়মের অভিযোগ

বিশেষ সংবাদদাতা : হযরত শাহজালাল বিমানবন্দরে প্রায় দেড়যুগ ধরে কর্মরত ইনজিন ড্রাইভার কনভেয়ার বেল্টে বেল্ট অপারেটর পদে কর্মরত কামরুল ( পিতা- নূরুল ইসলাম) দক্ষিণ অফ্রিকাসহ মধ্য প্রাচ্যের বিভিন্ন দেশে আদম পাচারসহ বিভিন্ন অনৈতিক কাজের সাথে জড়িত বলে অভিযোগ ওঠেছে। ১৩টি সোনার বার পাচারের অভিযোগে তার দুই সহকর্মী গ্রেফতার হয়ে জেল খাটলেও কামরুল ধরাছোয়ার বাইরে রয়েছে। অবৈধভাবে ইনকাম করে কামরুল এখন অর্ধশত কোটি টাকার মালিক বনে গেছে। রাজধানির আশকোনা সিটি হার্টের পাশে তার বহুতল ভবনসহ ৮/৯টি প্লট রয়েছ বলেও অভিযোগ ওঠেছে। দুদক তার বিরুদ্ধে তদন্তে মাঠে নামবে বলেও শোনা যাচ্ছে। শাহজালালে তার গতিবিধি পর্যবেক্ষণ করছে গোয়েন্দা সংস্থা। তার পাচার বাণিজ্য গোয়েন্দা সংস্থা খতিয়ে দেখছে।
এ দিকে সিভিল একজন নিরাপত্তা গার্ডকে অবৈধভাবে নিরাপত্তা কো-অর্ডিনেটর পদে পদায়ন করে নানা অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। তার বর্তমান পোস্টিং সিভিল এভিয়েশন ট্রেনিং সেন্টারে। মাসে তার ১ লাখ টাকা অবৈধ ইনকাম রয়েছে বলেও অভিযোগে প্রকাশ। কাওলার মাদ্রাসা রোডে তার ৫ তলা ভবন রয়েছে।বাগানের শোভা বর্ধন, হাজিরা খাতায় স্বাক্ষর প্রক্সি, ছোট, ছোট টেন্ডারে পন্য না নিয়ে ঠিকাদারের থেকে নগদ টাকা নেয়াসহ ওভারটাইমে অনিয়মের অভিযোগ ওঠেছে ওই নিরাপত্তা কো-অর্ডিনেটরের বিরুদ্ধে।