শাহজালালে দুবাইফেরত যাত্রীর থেকে ৫ কোটি টাকার সোনা জব্দ

একুশে বার্তা রিপোর্ট :  হজরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে ৬০টি সোনার বার উদ্ধার করা হয়েছে। বিমানবন্দরে কাস্টম  হাউস ঢাকার প্রিভেন্টিভ টিম এগুলো আটক করে। উদ্ধার সোনার ওজন ৬ কেজি ৯০০ গ্রাম।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা কাস্টমস হাউসের কমিশনার মাহফুজুর রহমান। ১৮ নভেম্বর বুধবার সকাল সাড়ে ৮টায় দুবাই থেকে আসা যাত্রীর কাছ থেকে এই সোনার বার উদ্ধার করা হয়।

তিনি জানান, এক গোপন সংবাদের ভিত্তিতে চোরাচালান প্রতিরোধে কাস্টম হাউস ঢাকার প্রিভেন্টিভ টিমে কর্তব্যরত কর্মকর্তারা বিমানবন্দরের বিভিন্ন পয়েন্টে নজরদারি বাড়ায়। সকালে দুবাই থেকে আসা ইকে-৫৮২  ফ্লাইটে যাত্রীর কাছ থেকে লুকানো অবস্থায় ৬০টি স্বর্ণবার পাওয়া যায়। যার মোট ওজন ৬ দশমিক ৯০০ কেজি এবং এর বাজারমূল্য আনুমানিক প্রায় ৫ কোটি ১৭ লাখ ৫০ হাজার টাকা।