শাহজালালে পরিচালক নিরাপত্তা ২ জন : একজন ট্রেনিংয়ে অন্যজন রাউন্ডে

স্টাফ রিপোর্টার : হযরত শাহজালাল বিমানবন্দরে পরিচালক নিরাপত্তা পদে দুইজন দিব্যি দায়িত্ব পালন করছেন।এরমধ্যে একজন বিতর্কিত, তাকে বদলি ,সাসপেন্ড স্ব- বাহিনীতে ফিরিয়ে নেয়াসহ নানা প্রশাসনিক পদক্ষেপ ভেস্তে গেছে। একজন ‘ডিএসও’ ওই বিতর্কিত নিরাপত্তা পরিচালকের হাতে লান্ঞিত হয়েছেন। এ নিয়ে সিএএবি চেয়ারম্যান বরাবর লিখিতভাবে জানানো হয়েছে। কিন্ত এখনও কোন সমাধান হয়নি বলে জানা গেছে। পরিচালক শাহজালাল বিমানবন্দরে দুইজন নিরাপত্তা পরিচালককে আগলে রেখেছেন বলে শোনা যায়। এ নিয়ে একুশে বার্তার অনলাইনে শাহজালালে নিরাপত্তা পরিচালক কি ২ জন ? শিরোনামে প্রকাশিত প্রতিবেদনে ঘোষণা দেয়া হয়েিেছল বিস্তারিত প্রতিবেদন আসছে। এর এক মাস পরে এ ব্যাপারে পরিচালক শাহজালালের সাথে কথা বলে বিস্তারিত প্রতিবেদন তৈরি করা হলো।
গত রোববার পরিচালক শাহজালাল ঘটনার সত্যতা স্বীকার করে জানান, পরিচালক নিরাপত্তা নূরে আলম সিদ্দিকীকে বদলি করে ওবায়েদ নামে আরেকজনকে পরিচালক নিরাপত্তা হিসেবে পদায়ন করা হয়েছে। নূরে আলম সিদ্দিকী ফিরে যেতে চাইলেও তাকে ধরে রাখা হয়েছে। কারণ নতুন নিরাপত্তা পরিচালক ট্রেনিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন, তিনি বিমানবন্দরের সার্বিক নিরাপত্তার ব্যাপারে সময় দিতে পারছেন না। তাই বদলিকৃত পরিচালক নিরাত্তাকে আপাতত ধরে রাখা হয়েছে। নয়া পরিচালক নিরাপত্তার ট্রেনিং শেষ হলেই বদলিকৃত পরিচালক নূরে আলম সিদ্দিকীকে তার মাদার ডিপার্টমেন্টে ফেরত পাঠনো হবে।