
বিশেষ সংবাদদাতা : হযরত শাহজালাল বিমানবন্দরে গতরাতে স্বর্ন পাচার করতে গিয়ে গোয়েন্দা সংস্থার হাতে ধরা খেল সিভিল এভিয়েশনের সদর দপ্তরের অডিট বিভাগে কর্মরত কর্মচারি হাকিম, এর আগে হাকিম সিএটিসিতে কর্মরত ছিল। ৪ এপ্রিল রাত আড়াইটার দিকে বিমানবন্দরের এরাইভাল হলে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এসকিউ ফ্লাইটে বাংলাদেশে আগত যাত্রী আলমগীরকেও আটক করা হয়েছে। গোয়েন্দা হেফাজতে স্বর্ন পাচার সহযোগি হাকিম ও যাত্রী আলমগীরকে জিঙ্ঘাসাবাদ করা হচ্ছে।

বিমানবন্দর সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রাত আড়াইটায় এসকিউ ফ্লাইটে শাহজালালে আসেন যাত্রী আলমগীর। তার প্রটোকল করার জন্য ভুয়া নিরাপত্তা পাসে সিএএবির কর্মচারি হাকিম বিমানবন্দরে প্রবেশ করেন। যাত্রীর স্বর্ন পাচারে সন্দ্হে হলে কর্তব্যরত গোয়েন্দারা তাকে চ্যালেন্ঞ করেন। পরে তার স্বীকারোক্তি মোতাবেক তার থেকে থেকে স্বর্নবার জব্দ করা হয়। সিএএবির কর্মচারি হাকিম খিলক্ষেত থেকে ভুয়া নিরাপত্তা পাস বানায় বলে গোয়েন্দাদের কাছে স্বীকার করেছে। যাত্রী এবং পাচার সহযোগি সিএএবির কর্মচারী হাকিমকে বিমানবন্দর ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।
