বিশেষ সংবাদদাতা : হযরত শাহজালাল বিমানবন্দরের ‘বি’ শিফটে ডিউটিরত সিভিল এভিয়েশনের সিকিউরিটি গার্ড বেলায়েত হোসেনকে প্রায় ১৩ হাজার পিচ ইয়াবাসহ গ্রেফতার করেছে ‘এফসেক’ সদস্যরা। বেলায়েতের সহযোগি অপর সিকিউরিটি গার্ড সাখাওয়াত হোসেন তুহিন পালিয়ে গেছে। তাকে গ্রেফতারে অভিযান চলছে। গত রাত ১টায় এ ঘটনা ঘটে। বিমানবন্দর সংশ্লিষ্ট সূত্রে এ খবর পাওয়া গেছে।
ঘটনার সত্যতা স্বীকার করে ‘বি’ শিফটে কর্মরত ডিএসও মাহমুদা বলেছেন, ইয়াবাসহ গার্ড বেলায়েত হোসেন গ্রেফতার হয়েছে। তাকে ‘এফসেক’ সদস্যরা গ্রেফতার করেছে।
বিমানবন্দর সূত্রে জানা গেছে, গতরাত ১টার দিকে ‘বি’ শিফটে ডিউটিরত সিভিল এভিয়েশনের সিকিউরিটি গার্ড বেলায়েত হোসেন ৮ নং ব্রোর্ডিং ব্রীজ এলাকা থেকে ১১ নং ব্রোর্ডিং ব্রীজের দিকে আসার সময় কর্তব্যরত এয়ারপোর্ট সিকিউরিটি ম্যানেজার (এএসএম) তাকে চ্যালেন্ঞ করেন, তার ব্যবহৃত ব্যাগ তল্লাশি করে প্রায় ১৩ হাজার পিচ ইয়াবা জব্দ করেন। পরে তাকে গ্রেফতার করা হয়। তার সহযোগি অপর সিকিউরিটি গার্ড সাখাওয়াত হোসেন পালিয়ে যায়। তাকে গ্রেফারে অভিযান চলছে।
এ ব্যাপারে কথা বলতে পরিচালক নিরাপত্তা নূরের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি পরে কথা বলবেন বলে জানান।
গ্রেফতারকৃত সিএএবির নিরাপত্তা গার্ড বেলায়েত হোসেনকে বিমানবন্দর থানা পুলিশে হস্তান্তর ও মামলার প্রক্রিয়া চলছে।
গোয়েন্দা সূত্রমতে শাহজালাল বিমানবন্দরে কর্মরত প্রায় অর্ধশত নিরাপত্তাকর্মী মানব পাচার, হুন্ডি ,মাদক, সোনা পাচারে জড়িয়ে পড়েছে। এদের মধ্যে কয়েকজন গ্রেফতার হয়ে জেলও খেটেছেন। কিন্ত পাচার বাণিজ্য থেমে নেই। এদের বেশ কয়েকজনের বাড়ি একটি বিশেষ জেলায়। এরা অনেকেই কোটিপতি। এদের মধ্যে ২৯ জনের বিরুদ্ধে গোয়েন্দা রিপোর্টের ভিত্তিতে তদন্ত করেছে সিভিল এভিয়েশন কর্তৃৃপক্ষ, কিন্ত কোন প্রশাসনিক ব্যবস্থা নেয়া হয়নি। ইয়াবাসহ গ্রেফতারকৃত বেলায়েত হোসেন ও সাখাওয়াত হোসেন তুহিন দীর্ঘদিন যাবত শাহজাললে পাচার বাণিজ্যে জড়িত থাকার বিষয়টি খতিয়ে দেখছে গোয়েন্দা সংস্থা। তারা একটি বিশেষ জেলার দাপটে চলে বিমানবন্দরে।
Share this:
- Click to share on Facebook (Opens in new window)
- Click to share on Twitter (Opens in new window)
- Click to share on LinkedIn (Opens in new window)
- Click to share on Tumblr (Opens in new window)
- Click to share on Pinterest (Opens in new window)
- Click to share on Pocket (Opens in new window)
- Click to share on Reddit (Opens in new window)
- Click to share on Telegram (Opens in new window)
- Click to share on WhatsApp (Opens in new window)
- Click to print (Opens in new window)
