শাহজালালে ১ কেজি সোনাসহ মালয়েশিয়া ফেরত যাত্রী আটক

একুশে বার্তা রিপোর্ট : ১০টি সোনার বার ও ১টি সোনার চেইনসহ মালয়েশিয়া ফেরত আশিক আহমেদকে আটক করেছে শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা। সোমবার ভোর পৌনে ৫টা দিকে তাকে আটক করা হয়। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর ডিজি এ তথ্য জানান।

তিনি জানান, গোয়েন্দা তথ্য ছিল কুয়ালালামপুর থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-০৮৭ নম্বর ফ্লাইটে অবৈধ সোনা পাচার হবে। এ তথ্যে শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা মিানবন্দরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে অবস্থান নেয়। ফ্লাইটি আসার পর বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে গ্রিন চ্যানেল পার হচ্ছিলেন সন্দেহভাজন যাত্রী আশিক আহমেদ। এ সময় তাকে চ্যালেঞ্জ করেন কর্মকর্তারা। তিনি প্রথমে সোনার কথা অস্বীকার করেন। পরে ব্যাপক জিজ্ঞাসাবাদে তিনি সোনার কথা স্বীকার করেন। তার দু’পায়ের মোজার ভেতর থেকে ১০টি সোনার বার ও ১টি চেইন উদ্ধার করা হয়। উদ্ধার করা সোনার ওজন ১ কেজি ৩৬ গ্রাম। এর মূল্য ৫২ লাখ ৮০ হাজার টাকা।