শাহজালালে ২৪ স্বর্ণবারসহ দুই ভারতীয় আটক

একুশে বার্তা প্রতিবেদন :  হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে ২৪টি স্বর্ণের বারসহ দুই ভারতীয়কে আটক করেছে ঢাকা কাস্টমস হাউজ। গত বুধবার বৃহস্পতিবার  সকালে দুবাই থেকে এক বিমানে ঢাকায় আসার পর তল্লাশির মুখে পড়েন গওরজান্ট সিং ও অনীল কুমার। তাদের অস্বীকারের পরও স্বর্ণের পাওয়া গেলে আটক হন তারা।
এ বিষয়ে ঢাকা কাস্টমস হাউজের প্রিভেনটিভ দলের সহকারী কমিশনার  অথেলো চৌধুরি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা কাস্টম হাউসের একটি দল বুধবার সকালে তাদের তল্লাশি করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে যাত্রীরা স্বর্ণ বহনের কথা অস্বীকার করেন। পরে তাদের ব্যাগ স্ক্যান করে ও শরীর তল্লাশি করে ২৪টি স্বর্ণের বার পাওয়া যায়।

তা জব্দ করা হয়। তাদের পুলিশে হস্তান্তর করা হয়েছে। জব্দকৃত স্বর্ণের ওজন ২ কেজি ৭৮৪ গ্রাম। যার বাজার মূল্য আনুমানিক দেড় কোটি টাকা। এ ব্যাপারে শুল্ক আইন ১৯৬৯ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।