স্টাফ রিপোর্টার : হযরত শাহজালাল বিমানবন্দরে আন্তর্জাতিক আগমনী হল সংলগ্ন কাস্টমস হলের গ্রীনচ্যানেলে ডিউটি করার সময় ৩ কার্টন বিদেশি সিগারেট এধার-ওধার করার অভিযোগে দুই এফসেক সদস্যকে ডিউটি প্রত্যাহার করা হয়েছে। তাদেরকে এফসেক টিম থেকেও বাদ দেয়া হয়েছে। এরা হলেন- আনসার সদস্য বুলবুল ও মাহতাব। দুই এফসেক সদস্য থেকে ৩ কার্টন আমদানি নিষিদ্ধ বিদেশি সিগারেট জব্দ করা হয়েছে। ঘটনাটি ঘটেছে আজ ৮ সেপ্টেম্বর শনিবার সকাল ৬টায় বিমানবন্দরের গ্রীনচ্যানেলে।
ঘটনার সত্যতা স্বীকার করে পরিচালক এফসেক উইং কমান্ডার নূর জানান, অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে দুই এফসেক সদস্য’র ডিউটি প্রত্যাহার করা হয়েছে। পাশাপাশি এই দুই এফসেক সদস্যকে এফসেক থেকেও প্রত্যাহার করা হয়েছে। তারা আর বিমানবন্দরে ডিউটি করতে পারবে না।
বিভিন্ন বাহিনী থেকে আগত এফসেক সদস্যদের বিমানবন্দরে নিরাপত্তাজনিত ডিউটি করা নিয়ে নিরাপত্তা প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে। গত ২৬ আগস্ট নভোএয়ার এয়ার লাইসেন্সের একটি বিমান ঢাকা থেকে সৈয়দপুর বিমানবন্দরে অবতরণের পর সেই বিমান থেকে ৪টি দেশীয় অস্ত্রসহ ৪ জনকে পাকড়াও করে সৈয়দপুর বিমানবন্দওে কর্মরত সিএএবির নিরাপত্তা কর্মীরা। প্রশ্ন ওঠেছে শাহজালালে নিচ্ছিদ্র নিরাপত্তার কথা ঢাকঢোল পিটিয়ে প্রচার করা হলেও কিভাবে নভোএয়ারে অস্ত্রসহ যাত্রী উঠল।
পরিচালক এফসেক উইং কমান্ডার নূর জানান, এ ব্যাপারে পরিচালক শাহজালাল বলতে পারবেন।
Share this:
- Click to share on Facebook (Opens in new window)
- Click to share on Twitter (Opens in new window)
- Click to share on LinkedIn (Opens in new window)
- Click to share on Tumblr (Opens in new window)
- Click to share on Pinterest (Opens in new window)
- Click to share on Pocket (Opens in new window)
- Click to share on Reddit (Opens in new window)
- Click to share on Telegram (Opens in new window)
- Click to share on WhatsApp (Opens in new window)
- Click to print (Opens in new window)
