শাহজালালে ২ কেজি স্বর্ণসহ ৩ ভারতীয় নাগরিক আটক

একুশে বার্তা প্রতিবেদন : আবারও শাহজালালে ৩ ভারতীয় মহিলা যাত্রীর থেকে কোটি টাকার স্বর্ন জব্দ করেছে ঢাকা কাস্টমস হাউজ প্রিভেনটিভ দল।  জব্দকৃত স্বর্নের মূল্য ১ কোটি ১৫ লাখ টাকা। জব্দকৃত স্বর্নের পরিমাণ  ২ কেজি । গ্রেফতারকৃত তিন ভারতীয় নাগরিক  রেক্টাম ও শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে করে স্বর্ণগুলো বহন করছিলেন।
গত ১০ মে  বৃহস্পতিবার রাতের দিকে গ্রীন চ্যানেল অতিক্রমকালে তাদের আটক করা হয়।
ঢাকা কাস্টমস হাউসের ডিসি অথেলো চৌধুরী জানান, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে ব্যাংকক থেকে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে (বিজি-৮৯) আসেন তিন ভারতীয় নাগরিক। তারা হলেন- রেখা, উর্মিলা ও প্রকাশ। তাদের মধ্যে রেখার শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থান থেকে ৮০১ গ্রাম, উর্মিলার রেক্টাম থেকে ৯০১ গ্রাম ও প্রকাশের রেক্টাম থেকে ৫০৬ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়। যার মোট ওজন ২ কেজি ৩শ’ গ্রাম। আনুমানিক মূল্য ১ কোটি ১৫ লাখ টাকা।