শাহজালালে ৬০ লাখ টাকার মোবাইল ফোনসেট জব্দ

একুশে বার্তা রিপোর্ট :  হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ৬০ লাখ টাকা সমমূল্যের ৬০টি মোবাইল ফোনসেট জব্দ করেছে ঢাকা কাস্টমস হাউসের প্রিবেনটিভ টিম।১৩ সেপ্টেমর  রোববার রাতে বিমানবন্দরের গ্রীন চ্যানেল দিয়ে পাচারের সময় মোবাইল ফোনসেটগুলো জব্দ করা হয়।

ঢাকা কাস্টম হাউসের সহকারী কমিশনার  সোলায়মান সাইফ হোসেন বলেন, চোরাচালান  প্রতিরোধ টিমের কাস্টম হাউসের ‘সি’ শিফটের কর্মকর্তারা বিমান বন্দরের বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে নজরদারী করতে থাকেন। গ্রীন চ্যানেলে নজরদারী ও তল্লাশীর এক পর্যায়ে রোববার রাত সাড়ে ১১টার দিকে দুবাই থেকে আসা  ফ্লাইটের (নং-ইকে-৫৮৪) যাত্রী জাহাঙ্গীর আলমকে চ্যালেঞ্জ ও তল্লাশী করা হয়। পরে তার সঙ্গে থাকা ব্যাগ স্ক্যানিং করে ভেতরে ওয়ান প্লাস প্রো ব্রান্ডের ৬০টি মোবাইল ফোনসেট পাওয়া যায়। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৬০ লাখ টাকা। জব্দ মোবাইলের বিষয়ে কাস্টমস আইনে ব্যবস্থা নেয়া হয়েছে।

যাত্রী জাহাংগীরকে ছেড়ে দিয়েছে কাস্টমস। ডিটেনশন  মেমো বা ডিএম করে মোবাইল ফোনসেট জব্দ করে ট্রানজিট গুদামে গুদাম ইনচার্জের হেফাজতে রাখা হয়েছে।