একুশে বার্তা রিপোর্ট : হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ১৪ কেজি তরল সোনাসহ ৩ জনকে গ্রেফতার করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ। মঙ্গলবার (২০ জুলাই) এ তথ্য জানায় পুলিশ।
এসপিবিএন বলছে, উদ্ধার করা তরল স্বর্ণের পরিমাণ প্রায় ১৪ কেজি বাজার মূল্য ৮ কোটি টাকা। টার্কিশ এয়ারলাইনসে ৩ যাত্রী ঢাকায় আসে। ওই যাত্রী তিনজন ইস্তাম্বুল ট্রানজিটের যাত্রী ছিলেন। পুলিশ ধারণা করছে, এয়ারপোর্ট কন্ট্রাক্ট ভেস্তে যাওয়ায় সোনাসহ সোনা মিয়ারা ধরা খায়।
