শাহজালাল বিমানবন্দরে নিশ্চিদ্র লন্ডন ফ্লাইটে ‘জিয়া বিমানবন্দরের নামে ল্যাগেজে নিরাপত্তা টেক’ ! বিমানবন্দরে তোলপাড়

এইচএম দেলোয়ার : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিশ্চিদ্র বিজি লন্ডন ফ্লাইটে ১৯টি ল্যাগেজে ‘জিয়া বিমানবন্দরের’ নামে ‘নিরাপত্তাটেক’ লাগানো হয়েছে। আজ সকাল ৯.৫৫ মিনিটে বিমানবন্দরে এ ঘটনা ঘটে। এ নিয়ে দিনভর বিমানবন্দরে তোলপাড় চলছে। ঘটনার জের হিসেবে পদস্থ একজন এফসেক সদস্যকে ডেকে জিঙ্ঘাসাবাদ করা হয়েছে।
ঘটনার সত্যতা স্বীকার করে হযরত শাহজালাল বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন আব্দুল্লাহ আল ফারুক জানান, তাৎক্ষণিকভাবে ঘটনা উদঘাটিত হবার পর কয়েকটি ল্যাগেজের মুভ অব করা হয়, দু/একটি ল্যাগেজ ‘জিয়া বিমানবন্দরের নিরাপত্তা টেগ লাগানো অবস্থায় বিমানে ওঠে লন্ডনে চলে গেছে। বাকি ল্যাগেজগুলোর মুভ অব করা সম্ভব হয়েছে। তিনি আরো জানান, এটা দুরভিসন্ধিমলরক কিনা বা কেউ ভুল করে এটা করেছে কিনা বা উদ্দেশ্যমুলক কিনা- তা তদন্ত করে দেখা হচ্ছে। তবে এ ঘটনায় কাউকে সাসপেন্ড করা হয়নি বা কারো পোস্টআউট করা হয়নি বলেও তিনি জানান।