শাহজালাল বিমানবন্দর : গালফ এয়ারে লংকাকান্ড : পুলিশের সাথে বেয়াদবি করায় বিদেশগামি যাত্রী রুবেলকে প্রহার : ফ্লাইট অফলোড!

বিশেষ সংবাদদাতা : হযরত শাহজালাল বিমানবন্দরে গালফ এয়ার লাইন্সের রুবেল নামের একজন বিদেশগামি পুলিশের সাথে বেয়াদবি করেছে বলে দাবি করেছে ইমিগ্রেশন পুলিশ। এর জের হিসেবে যাত্রীকে প্রহার করা হয়েছে বলে জানা গেছে। অনাকাংক্সিত এ ঘটনায় যাত্রী রুবেলের ফ্লাইট অফলোড হয়েছে। ঘটনাটি ঘটেছে ১৫ ডিসেম্বর সকাল ৯টায় হযরত শাহজালাল বিমানবন্দরের ডিপাচার লাউন্ঞে।
ঘটনার সত্যতা স্বীকার এক ইমিগ্রেশন পৃুলিশ কর্মকর্তা জানান, যাত্রী রুবেল পুলিশের সাথে বেয়াদবি করে। এ ঘটনায় তার পাসপোর্টে সীল মারতে দেরি হওয়ায় সে আর বিমান ধরতে পারেনি,ফ্লাইট সিডিউল মিস করে। তিনি আরো জানান ,পুলিশ তাকে ক্ষমা করে দিলেও গালফ এয়ার লাইন্স তাকে বিমানে ওঠার অনুমতি দেয়নি।
এ ব্যাপারে জানতে ওসি ইমিগ্রেশনের‘ পালা ‘ক’ সেল ফোনে কল করলে তিনি জানান ,বিষয়টি আমার জানা নেই।
বিমানবন্দরে কর্মরত ম্যানপাওয়ারের সহকারি পরিচালক তাণভীর আহমদ জানান, এটা ইমিগ্রেশনের বিষয়, ম্যানপাওয়ারের বিষয় নয়।