শাহজালাল বিমানবন্দর : গেল বুলেট: আসল পিস্তল

একুশে বার্তা রিপোর্ট :  : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে গেল বুলেট আর আসল পিস্তল। বুলট ধরা পড়লো থা্‌ই বিমানবন্দরে আর পিস্তল ধরা খেল শাহজালালে।

শাহজালাল থেকে  একটি বিদেশি পিস্তল ও ১০০ রাউন্ড গুলিসহ হাসান আলী নামের এক যাত্রীকে আটক করেছে ঢাকা কাস্টম হাউস। তবে যাত্রীর দাব্ এটা খেলনা পিস্তল এবং আমার ভাতিজার খেলার জন্য বিদেশে থেকে আনা হয়েছে।

অন্য দিকে কাস্টমসের এসিপি বলছেন, পিস্তল আনার আগে যাত্রী সংশ্লিষ্ট এয়ার লাইন্স কর্তৃপক্ষকে ঘোষণা দেননি । এ ব্যাপারে এয়ার লাইন্সের কাছে ব্যাখ্যা চেয়ে দাপ্তরিকচিঠি দেয়া হবে।

পুলিশ বলছে পিস্তল খেলনা না আসল তা পরিক্ষার পর নিশ্চিত জওয়া যাবে।

বিমানবন্দর সূত্রে জানা যায়, ৯ নভেম্বর শনিবার সকালে গ্রীন চ্যানেল থেকে তাকে আটক করে কাস্টমস কর্তৃপক্ষ।হাসান আলী ইতালি প্রবাসী।সেখানে শ্রমিক হিসেবে কাজ করেন।তার  বাবার নাম জহর আলী। গ্রামের বাড়ি যশোরের সিংহঝুলিতে।

কাস্টমস হাউসের প্রিভেন্টিভ টিমের সহকারী কমিশনার মো. সাজ্জাদ হোসেন বলেন, ভোর সাড়ে ৫ টায় ইস্তাম্বুল থেকে ছেড়ে আসা তার্কিস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে (টিকে ৭১২) আসেন হাসান আলী।আনুষ্ঠানিকতা শেষে গ্রীন চ্যানেল পার হওয়ার সময় হাসান আলীকে চ্যালেঞ্জ করা হয়। এরপর তার লাগেজ স্ক্যান করে ধাতব বস্তুর সন্ধান পাওয়া যায়। পরে তাকে কাস্টমস হলে নিয়ে তল্লাশি করা হয়। এরপর লাগেজ খুলে ইতালির তৈরি পয়েন্ট ৮ মিলিমিটার বোরের একটি বিদেশি পিস্তল ও ১০০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

তিনি আরো জানান, অস্ত্রের বৈধ কোনো কাগজপত্র হাসান আলী দেখাতে পারেননি এবং এর স্বপক্ষে কোনো সদুত্তর দিতে পারেন নি। এ ঘটনায় মামলা দায়েরর পর যাত্রীকে বিমানবন্দর থানায় সোপর্দ করা হয়েছে।

সাজ্জাদ হোসেন বলেন, যাত্রীর কাছে অস্ত্র থাকলে তা বিমানবন্দরের প্রবেশ মুখেই ঘোষণা দিতে হবে। যাত্রী যে বিমানের যাত্রী, সেই বিমান সংস্থার কাছে অস্ত্র, লাইসেন্স, গুলি সবকিছু জমা দিতে হবে। বিমান সংস্থা থেকে তাকে একটি রসিদ সংগ্রহ করতে হবে। অস্ত্র এবং গুলি বিশেষ বক্সে করে বিমানের পাইলটের তত্বাবধানে গন্তব্যে নিয়ে যাওয়া হবে। গন্তব্যে পৌঁছার পর বিমানবন্দর থেকে বের হবার সময় তিনি বোর্ডিং পয়েন্ট থেকে নিজের অস্ত্রটি যাত্রী আবার বুঝে নেবেন। কিন্তু হাসান আলী এসব নিয়ম মানেন নি।

কাস্টমস কর্মকর্তা সাজ্জাদ বলেন, লাগেজে অস্ত্র বহনের বিষয়ে তার্কিস এয়ারলাইন্স কর্তৃপক্ষকে চিঠি দেয়া হবে। তাদের কাছে ঘটনার বিষয়ে ব্যাখা চাওয়া হবে।

বিমানবন্দর থানার ওসি নূরে আযম বলেন, অস্ত্র-গুলি উদ্ধারের ঘটনায় যাত্রীর বিরুদ্ধে মামলা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে যাত্রী জানিয়েছেন, তিনি ইতালী প্রবাসী। তার লাগেজ থেকে উদ্ধার করা পিস্তলটি খেলনার। তার ভাতিজার জন্য এনেছেন। তবে পরীক্ষা-নীরিক্ষার পর পিস্তলের বিষয়ে বিস্তারিত জানা যাবে।

উল্লেখ্য, গত ৪ নভেম্বর শাহজালাল বিমানবন্দর থেকে এভসেক স্ক্যানার বিমান বাহিনী থেকে প্রেষণে এভসেকে আসা কর্পোরাল শহিদুলের চোখ ফাকি দিয়ে বুলেট চলে যায় থাইল্যান্ডে। থাইল্যান্ড বিমানবন্দরে সেই বুলেট জব্দ করা হয়। এ নিয়ে শাহজালালের সিএএবির নিরাপত্কাত্তা সেকশনে লুজনোট হয়েছে।