বিশেষ সংবাদদাতা : শাহজালাল বিমানবন্দর থেকে আব্দুল্লাহপুর বেরিবাধ সড়ক হয়ে ওষুধের কাচামালসহ একটি কাভার্ড ভ্যান, যার নম্বর: ঢাকা মেট্রো-ম-৫১-৩৫৫০ শফিপুর ইবনে সিনা ওষুধ কোম্পানিতে যাচ্ছিল।টংগি- আশুলিয়া সড়কের বেরিবাধের মাঝামাঝি এলাকায় ডিবি পুলিশ পরিচয়ে ৪ সশস্ত্র ছিনতাইকারি কাভার্ড ভ্যান অস্ত্রেরমুখে জিম্মি কওে কাভার্ড ভ্যানে ওঠে চালক ও হেলপারকে প্রাননাশের হুমকি দিয়ে নামিয়ে দিয়ে পন্যসহ কাভার্ড ভ্যান ১৮ লাখ টাকার ওষুধের কাচামালসহ ছিনতাই করে নিয়ে যায়। ঘটনাটি ঘটেছে গত ১২ এপ্রিল।
ঘটনার পর সিএন্ডএফ প্রতিষ্ঠান মেসার্স এসজিএস প্রতিষ্ঠানের পার্টনার গাজি মো. শাজাহান ছিনতাই ঘটনার বিস্তারিত অভিযোগ করলে আশুলিয়া থানা পুলিশ ছিনতাইয়ের ঘটনায় জিডি এন্ট্রি করে। জিডি নম্বর-৯৪২ , তারিখ: ১২-০৪-২০১৮। ঘটনার পক্ষকালেরও বেশি সময় অতিবাহিত হলেও আশুলিয়া থানা পুলিশ ওষুধের কাচামাল ও কাভার্ড ভ্যানটি উদ্বার করতে পারেনি। কোন ছিনতাইকারিকেও গ্রেফতার করতে পারেনি পুলিশ।
এ ব্যাপারে পুলিশের মহাপরিদর্শক ও র্যাবের ডিজি বরাবর গত ২৬ এপ্রিল সিএন্ডএফ প্রতিষ্ঠান এসজিএস-এর পার্টনার গাজি শাজাহান লিখিত আবেদন করার পরও তা আমলে নেয়া হয়নি।
Share this:
- Click to share on Facebook (Opens in new window)
- Click to share on Twitter (Opens in new window)
- Click to share on LinkedIn (Opens in new window)
- Click to share on Tumblr (Opens in new window)
- Click to share on Pinterest (Opens in new window)
- Click to share on Pocket (Opens in new window)
- Click to share on Reddit (Opens in new window)
- Click to share on Telegram (Opens in new window)
- Click to share on WhatsApp (Opens in new window)
- Click to print (Opens in new window)
