শাহজালাল বিমানবন্দর : প্রধানমন্ত্রীর কার্যালয়ের তালিকাভুক্ত মানব পাচারের অভিযোগে ১৮ জনের ডিউটি অফ : ১০ জন তদবির করে পার পেয়ে যাচ্ছেন : গার্ড মতিন, শাহজালাল সরকার নিয়ে বিতর্ক

বিশেষ সংবাদদাতা : প্রধানমন্ত্রীর কার্যালয়ের তালিকাভুক্ত শাহজালাল বিমানবন্দরে মানব পাচারের সাথে জড়িত ২৮ জনের মধ্যে ১৮ জনের ডিউটি অফ করা হয়েছে। বাকি ১০ জন বিভিন্ন তদবিরে পার পেয়ে যাচ্ছেন। এরমধ্যে গার্ড মতিন এবং শাহজালাল সরকারকে নিেেয় বিকর্ত শুরু হয়েছে।
বিষয়টি জানতে পরিচালক নিরাপত্তা উইং কমান্ডার ওবায়েদ হোসেনের সেল ফোনে কর করলে তিনি জানান, এ ব্যাপারে পরিচালক শাহজালাল বলতে পারবেন।
এ ব্যাপারে শাহজালাল বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মেহবুব খান জানান, মানব পাচারে জড়িতদের ব্যাপারে তদন্ত চলছে। আপাতত তালিকাভুক্ত উিডিটি রোস্টারে তাদের ডিউটি কার্যক্রম চলছে, তাদের ডিউটি বন্ধ করা হয়েছে- তা নয়। তারা মানব পাচারে জড়িত- তদন্তে প্রমাণিত হলেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
এ দিকে গার্ড আব্দুল মতিন এলপিআরে চলে যাওয়া গার্ড মতিনের তালিকাভুক্তির কথা বলে প্রশাসনে বিশেষ তদবির করে তার ডিউটি বহাল রেখেছেন। এ ব্যাপারে কলকালি নাড়ছেন শাহজালালে কর্মরত দুই কর্মকর্তা। গার্ড মতিন খিলক্ষেতের স্থানীয় বাসিন্দা।
এ দিকে শাহজালাল সরকার নামে ৩ জন রয়েছেন। এরমধ্যে একজন হিসাব করনীক। একজন শাহজালাল সরকার মানব পাচারে জড়িত অভিযোগে চাকরিচ্যুত্য হয়েছেন। বর্তমান শাহজালাল সরকারের ডিউটি অফ করা হয়েছে বলে তিনি নিজেই স্বীকার করেছেন। শাহজালাল সরকার দাবি করেন আমি মানব পাচারে জড়িত নই, আর তালিকায় তো আমার বাবার নাম নেই।
মানব পাচার তালিকায় ২-১ জন ছাড়া কারো বাবার নাম নেই। তবে ওরা যে মানব পাচারে জড়িত তা বিভিন্ন সময়ে গোয়েন্দা প্রতিবেদনে এসেছে।