শাহ আমানতে ইয়াবাসহ দুবাইগামি যাত্রী সগির আটক

একুশে বার্তা রিপোর্ট : চট্টগ্রাম শাহ আমানত বিমান বন্দরে ৮৮০ পিস ইয়াবাসহ দুবাইগামী এক যাত্রী আটক হয়েছে। তার নাম আহসানুল সগীর। তার বাড়ি সাতকানিয়া। বিমান বন্দর সূত্র জানায়, সকাল ১১টায় চেকিং পয়েন্টে ইয়াবাসহ এ যাত্রী ধরা পড়ে। তিনি চট্টগ্রাম থেকে দুবাইগামী বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটের যাত্রী ছিলেন। প্রথম চেকিং পার হওয়ার সময় ব্যাগেজে রাখা একটি আচারের প্যাকেট থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়। তাকে মাদক নিয়ন্ত্রণ অধিদফতরের কাছে হস্তান্তর করা হয়েছে।