শাহ আমানত বিমানবন্দরের ডিপারচার লাইন্ঞ : অর্ধ কোটি টাকার বিদেশি মুদ্রাসহ যাত্রী শুক্কুর আটক

একুশে বার্তা রিপোর্ট : চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আবদুল শুক্কুর নামে এক যাত্রীকে বিভিন্ন দেশের বিপুল পরিমাণ মুদ্রাসহ আটক করেছে শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা।
ওই যাত্রীর কাছ থেকে উদ্ধারকৃত মুদ্রার পরিমাণ বাংলাদেশি টাকায়  প্রায় অর্ধ কোটি।
বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়। তিনি চট্টগ্রামের হাটহাজারী উপজেলার শেখেরখীল ইউনিয়নের বাসিন্দা।
সিভিল এভিয়েশন সুপারভাইজার মো. এনামুল এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ওই যাত্রী দুবাই যাওয়ার জন্য বিমানবন্দরে আসেন।এসময় তার কাছে পরীক্ষা করে বিভিন্ন দেশের ৫০ লাখ টাকা মূল্যের বৈদেশিক মুদ্রা পাওয়া যায়। এর মধ্যে ১৯ হাজার ৯৭৮ দিরহাম, ৯ হাজার ৪০ রিয়াল, ৩ হাজার ৩৭৫ দিনার এবং ১৩ হাজার ৬৮৫ ইউএস ডলার রয়েছে।