নিউজ ডেক্স : আন্ডারওয়ার্ল্ডের শীর্ষ সন্ত্রাসী জিসানের অন্যতম সহযোগী মাজহারুল ইসলাম ওরফে শাকিলকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র্যাব)।এ সময় উদ্ধার করা হয়েছে বিদেশি পিস্তল ও গুলি।
শনিবার (২২ ফেব্রুয়ারি) ভোরে রাজধানীর মোহাম্মদপুরে রাজধানীর মোহাম্মদপুরে বিশেষ অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়।
র্যাবের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক এএসপি সুজয় সরকার ঢাকাটাইমসকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ভোরে বিশেষ অভিযান চালিয়ে অস্ত্রসহ আন্ডারওয়ার্ল্ডের শীর্ষ সন্ত্রাসী জিসানের সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে।
