শুক্রবার ছুটির বিকালটা ছিল একান্তই প্রধানমন্ত্রীর : হাসি- খুশি আনন্দ- উচ্ছাসে নাতি-নাতনিদের সঙ্গে আনন্দে মেতে ওঠলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

একুশে বার্তা প্রতিবেদন : রাস্ট্রীয় কাজে ব্যস্ততার মাঝে একটু সময় পেলেই, ছুটির আমেজ পেলেই আমাদের প্রধানমন্ত্রী হয় রান্না ঘরে সেরা রাধুনি হয়ে যান, নয় তো বা পরিবারের ছোট ছোট সদস্যদের নিয়ে আনন্দ উল্লাসে হৈহুলোরে মেতে ওঠেন। গতকাল শুক্রবারের বিকেলটা এনইভাবে নাতি-নাতনিদের নিয়ে প্রধানমন্ত্রী  ভরপুর আনন্দে মাতোয়ারা হয়ে যান ।

নাতি নাতনিদের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার খেলার দুটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এদের মধ্যে দুটি শিশু প্রধানমন্ত্রীর ছোট বোন শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববির সন্তান।

শুক্রবার বিকালে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনের খেলার মাঠে শেখ হাসিনার সঙ্গে সময় কাটাচ্ছিল শিশু তিনটি। আর এ সময় ছবি তুলে তা সামাজিক মাধ্যমে পোস্ট করেন প্রধানমন্ত্রীর আলোকচিত্রী সুমন দাস। মুহূর্তেই ছবি দুটি ভাইরাল হয়।

তিনটির মধ্যে দুটি শিশু ববির সন্তান লীলা ও কাইয়ূস। তবে অপর শিশুটির পরিচয় নিশ্চিত করতে পারেননি প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের সদস্যরা।

একটি ছবিতে দেখা যায়, প্রধানমন্ত্রীর হাত ধরে টানছে দুটি শিশু। অপর শিশুটি পাশেই দাঁড়িয়ে।

অন্য একটি ছবিতে দেখা যায়, নাতনির লীলার চুল বেঁধে দিচ্ছেন শেখ হাসিনা।

শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানার ছেলে রেদওয়ান মুজিব সিদ্দিক ববি যুক্তরাজ্যের লন্ডন স্কুল অব ইকোনমিকস্ থেকে লেখাপড়া করা জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি-ইউএনডিপির একজন পরামর্শক হিসেবে কাজ করছেন। তবে তিনি গত কয়েক বছর ধরে তিনি সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের (সিআরআই) দেখাশোনা করেন। আর ববি ও তার সন্তানরা ঢাকাতেই থাকেন। ছুটির দিনে মাঝেমধ্যেই তারা গণভবনে আসেন দাদির সঙ্গে সময় কাটাতে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবরই শিশুবান্ধব। বাচ্চাদের সঙ্গে সময় কাটাতে তিনি বেশ পছন্দ করেন। প্রায়ই এই ধরনের ছবি আসে সামাজিক মাধ্যকে। আর এগুলো শিশুর প্রতি তার মমত্ববোধেরই প্রকাশ হিসেবে দেখেন তার সমর্থকরা।