সংবাদ সম্মেলনে এলিস ওয়েলস : অংশগ্রহণমূলক নির্বাচনের আহ্বান

ডেক্স রিপোর্ট : জনমতের প্রতিফলন ঘটে এমন অবাধ, বিশ্বাসযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে সরকারের দেয়া অঙ্গীকার বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক প্রিন্সিপাল উপ সহকারি পররাষ্ট্রমন্ত্রী এলিস ওয়েলস। মৌলিক অধিকার বিশেষ করে বাকস্বাধীনতা ও সংবাদপত্রের স্বাধীনতা রক্ষা করার ব্যাপারেও সরকারের প্রতি আহ্বান রেখেছেন তিনি। তিন দিনের সফরের শেষ দিন সোমবার সন্ধ্যায় গণমাধ্যমের মুখোমুখি হন মার্কিন মন্ত্রী। ঢাকাস্থ মার্কিন দূতাবাসে আয়োজিত এ সংবাদ সম্মেলনে রাষ্ট্রদূত মার্সিয়া ব্লুম বার্নিকাটও উপস্থিত ছিলেন। লিখিত বক্তব্যে এলিস ওয়েলস বলেন, বাংলাদেশের অর্থনীতি গতিশীল আর তা অতি দ্রুত বেড়ে চলেছে। গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও প্রশাসনিক কাঠামোগুলো জোরদার করা গেলে তা এদেশের ভবিষ্যত সাফল্যকে এগিয়ে নেবে। আর এ কারণেই আমরা বাংলাদেশ সরকারকে মৌলিক অধিকার বিশেষ করে বাক ও সংবাদপত্রের স্বাধীনতা রক্ষা করা এবং জনমতের প্রতিফলন ঘটে এমন অবাধ, বিশ্বাসযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে দেওয়া অঙ্গীকার রক্ষা করার ব্যাপারে আহ্বান জানিয়ে যাচ্ছি।

এখানে অংশ নেওয়া বৈঠকগুলোতে আমি যুক্তরাষ্ট্রের এ বার্তাটি পৌছে দিয়েছি।