সংবাদ সম্মেলনে কাদের : মামলার রায় নিয়ে সরকারের কোন সংশ্লিষ্টতা নেই

একুশে বার্তা ডেক্স : খালেদা জিয়ার দুর্নীতি মামলার রায়কে কেন্দ্র করে বিএনপি অপরাজনীতি করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

৭ ফেব্রুয়ারি বুধবার  সন্ধ্যায় আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে খালেদার রায় নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

সংবাদ সম্মেলনের শুরুতেই তিনি খালেদার অরফানেজ ট্রাস্ট সংক্রান্ত মামলার লিখিত তথ্যচিত্র তুলে ধরেন।

তিনি বলেন, খালেদার রায়ের সঙ্গে সরকারের কোনো সংশ্লিষ্টতা নেই।