সংবাদ সম্মেলনে ফখরুল : তারেকের সিদ্ধান্তেই শপথ

একুশে বার্তা রিপোর্ট : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সিদ্ধান্তেই দলের চারজন এমপি হিসেবে আজ সোমবার  শপথগ্রহণ করেছেন।

সোমবার রাতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল এ কথা বলেন। এ সময় তাকেও ফুরফুরে মেজাজে দেখা যায়। সংসদ সদস্য হিসেবে তিনি শপথ নেবেন কি না এবং জাহিদুর রহমান জাহিদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হবে কি না- এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, সময় হলেই আপনারা সব জানতে পারবেন।