সাংবাদিকদের ওবায়দুল কাদের : বিএনপির আন্দোলনের রঙিন স্বপ্ন কর্পূরের মতো উড়ে যাবে

একুশে বার্তা প্রতিবেদন : বিএনপির আন্দোলনের রঙিন স্বপ্ন কর্পূরের মতো উড়ে যাবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শনিবার নোয়াখালীর কোম্পানীগঞ্জে নিজ বাড়ির মসজিদে ঈদুল ফিতরের নামাজ আদায় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির আন্দোলনের রঙিন স্বপ্ন কর্পূরের মতো উড়ে যাবে। বিএনপি গত সাড়ে ৯ বছর পর্যন্ত আন্দোলনের হুমকি দিয়ে আসছে। কিন্তু কোনো লাভ নেই। জনগণ তাদের আন্দোলনে সাড়া দেবে না।