বিশেষ সংবাদদাতা : সিভিল এভিয়েশনের যোগাযোগ বিভাগের প্রযুক্তি সহকারি ফরিদ উদ্দিন শুধু তার পদবি ব্যবহার করে স্বাক্ষর না করে একুশে বার্তার সম্পাদকের ইমেইলে একুশে বার্তায় প্রকাশিত সংবাদের দ্বিতীয়বার প্রতিবাদ করেছেন। প্রতিবাদে তিনি সরকারি টিএ/ডিএ খরচ করে জাতির জনকের মৃত্যুবার্ষিীকিতে তার সমাধিস্থলে পুস্পস্তবক অর্পনের নামে দেশব্যাপি ভ্রমণের কথা অস্বীকার করেছেন। তিনি দাবি করেছেন প্রকাশিত সংবাদ মিথ্যা।
প্রতিবেদকের বক্তব্য : সিএএবি:

জাতির জনকের মৃত্যুবার্ষিকিীর নাম করে দেশের বিভিন্ন দর্শনীয় স্থানে ভ্রমণের নামে সরকারি টাকা খরচ : সরকারি আদেশ বাতিল করে টিএ/ডিএ প্রদান : হিসাবরক্ষক ফারজানা পেল অফিসারদের কোয়ার্টার ডরমেটরি-১ এবং ফলোআপ : মন্ঞুরি আদেশ বাতিল করে সিএএবিতে সরকারি টাকায় ভ্রমণ : ৫ জনকে ডেকে জিঙ্ঘাসাবাদ : চাদা আদায় অস্বীকার : মহিলা কোটায় নিয়োগ পাওয়া ফারজানার দাপটে সিএএবিতে প্রকৌশলী লান্ঞিত শিরোনামে প্রকাশিত একুশে বার্তার প্রতিবেদন দুটি প্রযুক্তি সহকারি মিথ্যা দাবি করলেও রিপোর্ট দুটি সত্য এবং তথ্যভিত্তিক।্ জাতির জনকের ৪৪তম মৃত্যুবার্ষিকিীতে টংগিপাড়ায় তার সমাধিস্থলে পুস্পস্তবক অর্পন, ফাতেমা পাঠ ও দোয়া অনুষ্ঠানে যাওয়ার নাম করে সিএএবিতে থেকে গত ৪
অক্টোবর বদলিকৃত সরকারের অতিরিক্ত সচিব, সিএএবির সদস্য (প্রশাসন) মো. হেমায়েত হোসেনের নেতৃত্বে ২৯ জনের একটি টিম দেশের বিভিন্ন দর্শনীয়স্থানে প্রমোদভ্রমণের মতো ভ্রমণ করে। ভ্রমণে অংশ নেয়া সদস্যরাই এ ভ্রমণের কথা স্বীকার করেছেন। কেউ টিএ/ডিএ দুটোই পেয়েছেন, আবার কেউ একটি পেয়েছেন। ভ্রমণে অংশ নেয়া সিডি-২ হিসাব বিভাগে কর্মরত এক সদস্য ভ্রমণের সচিত্র ছবি সরবরাহ করেছেন , রিপোর্ট প্রকাশের পর প্রশাাসন তৎপর হওয়ায় সেসব ছবি তার মতো আন্যরাও ফেইজবুকে ধারন করা বিভিন্ন দর্শনীয়স্থানের তাদের ছবিসহ অন্যান্য ছবি সরিয়ে নিয়েছেন, কেউ কেউ ফেইজবুক বন্ধ করেছেন। ক্রমশ
