সিএএবি : এক পোস্টিংয়ে ১৭ বছর

বিশেষ সংবাদদাতা : অবিশ্বাস্য হলেও সত্য যে, সিভিল এভিয়েশনের ইন্ঞিনিয়ারিং বিভাগের সিডি-২-এ একই পোস্টিংয়ে ১৭ বছর অতিক্রান্ত হলেও তাকে রহস্যজনক কারনে বদলি করা হচ্ছে না। তিনি সিডি-২-এ বসে দিব্যি চাকরি করছেন। পাশাপাশি তিনি ইজিপি এবং ইজিপির বাইরে ঠিকাদারি কাজও করছেন। চলতি অর্থবছরে তার তিনটি ঠিকাদারি ইস্টমেট প্রশাসনিক অনুমোদন হয়েছে বলে সিএএবি সূত্রে জানা গেছে। তিনি আর কেউ নন- তিনি হচ্ছেন সিডি-২-এর উচ্চমান সহকারি এরশাদুল করিম।
সূত্রে জানা গেছে, সিডি-২-এর নির্বাহি প্রকৌশলী শহিদুজ্জামানের ডানহাত খ্যাত এই এরশাদুল করিম। সিডি-২-এর সব ঠিকাদারি কাজের ইস্টিমেট কেরানি এরশাদুল করিমের হাত দিয়েই বন্টন হয়ে থাকে। নেপথ্যে থাকেন নির্বাহী প্রকৌশলী শহিদুজ্জামান। প্রতিটি ইস্টিমেট ঘুষ ছাড়া করা হয় না এবং বিতরনও করা হয় না। গুনে গুনে ঘুষের টাকা হাতিয়ে নিয়ে তবেই ঠিকাদারি কাজের ইস্টিমেট ছাড়া হয়।
একই পোস্টিংয়ে সিডি-২’র এরশাদুল করিম ১৭ বছর বিষয়টি নিয়ে পরিচালক (প্রশাসন) মো. সাইফুল ইলামের সাথে মোবাইলে কথা হয়। পরিচালক প্রশাসন জানান, এরশাদুলের ব্যাপারে ফাইল দেখে ব্যবস্থা নেয়া হবে।
উপ-পরিচালক (প্রশাসন) মো. নূরুল ইসলাম জানান, ্এরশাদুল করিম আমার লোক না, কেউ কেউ হয়তো এ কথা বলে বেড়ায়।
পরবর্তী কিস্তিতে আসছে নির্বাহী প্রকৌশলী শহিদুজ্জামানের আমেরিকার বাড়ি, উত্তরার রাজলক্ষীতে ৪টি দোকান, বয়স টেম্পারিং করে চাকরিতে যোগদান এবং বাংলাদেশে ঠিকাদারি কাজের ফাইল সই ডলারে ঘুষ নেয়ার নেপথ্য কাহিনী