একুশে বার্তা রিপোর্ট :চাকুরীচ্যুত করা হয়েছে সিভিল এভিয়েশনের প্রধান প্রকৌশলী সুধেন্দু বিকাশ গোস্বামীকে। মংগলবার দুপুরে রাস্ট্রপতির আদেশক্রমে তাকে চাকরীচ্যুত করা হয়েছে। সিভিল এভিয়েশন সুত্রে এই তথ্য জানা গেছে।
মংগলবার বেসামরিক বিমান চলাচল মন্ত্রনালয়ের এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, বেবিচকের প্রস্তাব মোতাবেক তাদের কর্মচারী প্রবিধানমালা ১৯৮৮ এর ৫৩ প্রবিধি, সরকারি চাকরি আইন ২০১৮ (২০১৮ সালের ৫৭ নং আইন) এর ৪৫ ধারা এবং জনপ্রশাসন মন্ত্রনালয়ের ৮/০২/২০১০ তারিখের এতদসংক্রান্ত প্রজ্ঞাপন অনুযায়ী বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কতৃপক্ষ এর প্রধান প্রকৌশলী সুধেন্দু বিকাশ গোস্বামীর চাকুরী ২৫ বছর উর্ধে হওয়ায় তাকে জন স্বার্থে চাকরি থেকে অবসর প্রদান করা হয়েছে। এই আদেশ ২৫/০২/২০২০ তারিখ থেকে কার্যকর হবে। রাস্ট্রপতির আদেশক্রমে সিভিল এভিয়েশন মন্ত্রনালয়ের যুগ্ম সচিব জনেন্দ্র নাথ সরকার এই আদেশে স্বাক্ষর করেছেন।
