একুশে বার্তা রিপোর্ট : সিএটিসিতে কর্মরত এস, এম জয়নুল আবেদীন (এসসিও)‘র মতো একজন দক্ষ, অভিঙ্ঞ কর্মকর্তাকে বদলি করে একজন অদক্ষ , অনভিঙ্ঞ ,শারীরিকভাবে আনফিট কর্মকর্তা মনিরুজ্জামানকে তার উত্তরসুরি হিসেবে বদলি করা হয়েছে। এতে করে চলমান বিভিন্ন ট্রেনিং কোর্স মাঝপথে মাঠে মারা যাবে , অন্ধকারে ডুববে সিএটিসি , ভাবমুর্তি ক্ষুন্ন হবে সিএএবির, বর্হিবিশে^ বদনাম হবে বাংলাদেশের। আর এর পেছনে কলকাঠি নাড়ছে সিএটিসিতে ঘুপটি মেরে থাকা একটি চক্র- যারা তেল মারতে ওস্তাদ।
এ বদলির আগে সিএটিসির পরিচালকের কোন মতামত নেয়া হয়নি। বরং পরিচালক সিএটিসি উপযাজক হয়ে সিএটিসির ট্রেনিংয়ের ধারাবাহিকতা বজায় রাখার জন্য, দক্ষ কারিগর গড়ার জন্য সিভিল এভিয়েশনের একমাত্র আইকাও-এর তিন তিনটি প্রশিক্ষণ প্রাপ্ত দক্ষ ও অভিঙ্ঞ কর্মকর্তা জযনুল আবেদীনকে সিএটিসি থেকে বদলি না করার জন্য পরিচালক যোগাযোগ, পরিচালক প্রশাসন এমনকি সদস্য প্রশাসনকে অনুরোধ করলেও তা আমলে নেয়া হয়নি বলে জানা গেছে।
খোজখবর নিয়ে জানা গেছে, আইকাও ইন্সট্রাক্টর , ICAO Trainner Plus Instructor Course (আইকাউ ট্রেইনার প্লাস ইনসট্রাকটার কোর্স) , ICAO Trainner Plus Training Development Course (আইকাউ ট্রেইনার প্লাস ট্রেনিং ডেভেলপমেন্ট কোর্স) এবং
ICAO, Avsec Instroctor Course (আইকাউ, এভসেক ইনাসট্রাকটার কোর্স) এই কোর্সগুলোর দক্ষ প্রশিক্ষক করার জন্য এসএম জয়নুল আবেদীনকে সিএএবি এর বিপুল পরিমাণ টাকা খরচ করে বিদেশে পাঠিয়ে ট্রেনিং সম্পন্ন করিয়ে একজন দক্ষ , অভিঙ্ঞ ট্রেইনার হিসেবে গড়ে তুলেছে – যা সিএএবিতে দ্বিতীয় আর কোন কর্মকর্তার নেই। কিন্ত তাকে কম গুরুত্বপূর্ন পোস্টে পদায়ন করে সিএটিসির প্রশিক্ষণ কার্যক্রমকে বাধাগ্রস্ত করে সিএএবিতে সদ্য যোগদান করা নয়া চেয়ারম্যানেরই ভাবমূর্তি ক্ষুন্ন করার পায়তারা করা হচ্ছে। এ ব্যাপারে কলকাঠি নাড়ছে সিএটিসিতে ঘুপটি মেরে থাকা চক্রের সাথে একজন উপপরিচালক।
সিএটিসির পরিচালকের ভাষ্যমতে আরো জানা যায় , সিএটিসি’তে নিন্মে বর্ণিত কোর্সগুলোর প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করে থাকেন এস্, এম জয়নুল আবেদীন (এসসিও)। কোর্সগুলো হলো :
০১। ফাউন্ডেশন কোর্স (অফিসার)
০২। ব্যাসিক অফিস ম্যানেজমেন্ট
০৩। ব্যসিক এ্যাকাউন্টিং এন্ড ফাইন্যানশিয়াল ম্যানেজমেন্ট
০৪। এ্যরোনোটিক্যাল টেলি কমিউনিকেশন কোর্স
০৫। রেডিও অপারেটর ব্যসিক কোর্স
০৬। ই-জিপি
০৭। ই-ফাইলিং
০৮। ই-জিপি এডভান্সড কোর্স
০৯। পিপিআর
১০। অটো কাড
১১। এডিমিনিসট্রেটিভ কোর্স
১২। ইউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট
১৩। রাইট টু ইনফরমেশন
১৪। কমিউনিকেশন অপারেশন রিফ্রেশার
১৫। কম্পিউটার বিগেনার্স
১৬। কম্পিউটার এক্সপার্ট
১৭। কমিউনিকেশন ইংলিশ ল্যাঙ্গয়েজ কোর্স ।
এ কোর্সগুলোসহ প্রায় ৩৪ টি কোর্স-এর কারিকুলাম, কোর্স ডেভেলপমেন্ট, কোর্স পরিচালনা ও প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করে থাকেন সিনিয়র যোগাযোগ কর্মকর্তা এস এম জয়নুল আবেদীন।
সিএএবি’র কর্মকর্তা ও কর্মচারীদের চাকুরী স্থায়ীকরন নির্ভর করে উপরে বর্ণিত অনেকগুলো কোর্স। সেই কোর্সগুলো পরিচালনা করে থাকেন এস, এম জয়নুল আবেদীন।
কিন্ত পরিচালক সিএটিসির মতামত ও সম্মতি না নিয়েই এবং পরিচালক সিএটিসির অনুরোধ ‘থোরাই কেয়ার’ করে আইকাউ সার্টিফাইড ইন্সট্রাকটর এস, এস, জয়নুল আবেদীনকে সিএটিসি থেকে হশাআবি তে বদলী করার ফলে সিএটিসির অনেকগুলো কোর্সের প্রশিক্ষণ কার্যক্রম ব্যাহত হবে এবং কর্মকর্তা ও কর্মচারীদের চাকুরী স্থায়ী করণে জটিলতা ও দীর্ঘসূত্রিতা সৃষ্টি হবে।
এস, এম জয়নুল আবেদীন এর স্থলে মনিরুজ্জামান নামে একজন দেশী-বিদেশী প্রশিক্ষক বিহীন আনসার্টিফাইড এবং শারিরীকভাবে অসুস্থ, কর্মকর্তাকে সিএটিসিতে পদায়ন করা হয়েছে। এতে সিএএবি’র অনেকেই হতাশা প্রকাশ করেছে।
সরকারী ছুটির দিনে এবং সপ্তাহিক ছুটির দিনেও সিএটিসিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ কোর্স অনুষ্ঠিত হয়ে থাকে। উক্ত কোর্স পরিচালনা করে থাকেন এস, এম জয়নুল আবেদীন। তাকে অন্যত্র বদলী করা হলে সিএটিসি’র প্রশিক্ষণ কার্যক্রম, কোর্স কারিকুলাম প্রস্তুত ও সার্টিফাইড প্রশিক্ষকের অভাবে ট্রেনিং মাঠে মারা যাবে।
সিএটিসি’তে বর্তমানে অনেকগুলো কোর্স প্রশিক্ষণ কার্যক্রম চলমান রয়েছে। এই মূহূর্তে তাকে ( জয়নুল আবেদীন) সিএটিসি থেকে হশাআবিতে বদলী করা হলে কর্মকর্তা ও কর্মচারীদের প্রশিক্ষণ কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হবে এবং আগামীতে অনেকগুলো গুরুত্বপূর্ণ কোর্স সিএটিসিতে অনুষ্ঠিত না হওয়ারও সম্ভাবনা রয়েছে। এতে সিএএবির ভাবমূির্ত ক্ষুণœ হবে।
এখানে আরো উল্লেখ্য যে, আগামী অর্থবছরে সিএটিসিতে প্রশিক্ষণ সংক্রান্ত বার্ষিক কর্মসম্পাদনের যে চুক্তি হয়েছে সেটা বাস্তাবায়ন করা সম্ভব হবে না।
এ ব্যাপারে সিএটিসির পরিচালক মো. আব্দুল মান্নান জানান, সিএটিসিতে একমাত্র আন্তর্জাতিক সিভিল এভিয়েশন ( আইকাও)’র তিনটি কোর্সের ওপর দক্ষ, অভিঙ্ঞ একমাত্র প্রশিক্ষক জয়নুল আবেদীনকে বদলি করার আগে আমার মতামত নেয়া হয়নি। বরং এ ব্যাপারে উপযাচক হয়ে একজন দক্ষ প্রশিক্ষককে তথা সিএটিসিতি ৩৪টি ট্রেনিং কোর্সের কোর্স কারিকুলাম, পরিচালক এস এম জয়নুল আবেদীনকে সিএটিসি থেকে বদলি না করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে দেখা করে অনুরোধ করেছি। বিদায়ী চেয়ারম্যান কথাও দিয়েছিলেন্ কিন্ত ওনার সদ্য বদলির সুযোগ নিয়ে অর্থাৎ চেয়ারম্যান গত বৃহস্পতিবার বিদায় নেয়ার দিনই জয়নুলকে বদলি করা হয়েছে। তাকে সিএটিসি থেকে অন্যত্র বদলি করায় সিএটিসির প্রশিক্ষণ কার্যক্রম বাধাগ্রস্ত হবে বলে তিনি জানান।
