বিশেষ সংবাদদাতা : ডিডি-এডি-২ (প্রশাসন) কর্তৃক সিভিল এভিয়েশনে কর্মরত তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারিদের ওভারটাইম ও পেনশনের টাকা কর্তনের অভিযোগে ১৪ মে সকাল পৌণে ১০ টার দিকে কর্মচারি সামসুন নাহার লিজা- হাসানের নেতৃত্বে শত শত কর্মচারি সিএএবির চেয়ারম্যানকে অফিসে প্রবেশের মুখে অবরুদ্ধ করেন। সিএএবির চেয়ারম্যান কর্মচারিদের দাবিগুলো মনোযোগ সহকারে শুনেন এবং ত্ৎাক্ষণিক সমাধানের জন্য সদস্য প্রশাসের রুমে পাঠিয়ে দেন। এ নিয়ে সদস্য প্রশাসনের রুমে কর্মচারীরা এক বৈঠকে বসেন। সদস্য প্রশাসন বিষয়টি লিখিতভাবে জানানোর জন্য নির্দেশ দিয়ে কর্মচারীদের ওভারটাইম ও পেনশান কেটে না নেয়ার আশ্বাস প্রদান করেন বলে বৈঠকসূত্রে জানা যায়।
এ ব্যাপারে জানতে পরিচালক এবং উপপরিচালক (প্রশাসনের) সেল ফোনে কল করলেও রিসিভ না করায় কথা বলা সম্ভব হয়নি।
এমনকি সদস্য প্রশাসনের সেল ফোনে কল করলেও তা বন্ধ পাওয়া যায়।
কর্মচারীরা অভিযোগ করেন উপপরিচালক এবং সহকারি পরিচালক-২ (প্রশাসন) ডিজিটাল মেশিনের দোহাই দিয়ে তাদের ওভারটাইম টাকা এবং পিআরএল-এ যাবার পর পেনশন শুরুর আগে বন্টনকৃত ক্যান্টিনভাতার লাখ লাখ টাকা কেটে নেয়া হচ্ছে । আমরা বিষয়টি নিয়ে ডিডি-এডি-২ (প্রশাসনের) সাথে একাধিকবার জানানো এবং বৈঠক করলেও আমাদের তুচ্ছ তাচ্ছিল্ল করা হয়েছে। ডিজিটাল হাজিরার দোহাই দিয়ে আমাদের পারিশ্রমিক ওভারটাইম ঘন্টা কেটে নিয়ে যাওয়া হচ্ছে। অথচ ডিজিটাল মেশিন নিয়ন্ত্রণ করে থাকেন ডিডি এবং এডি-২ প্রশাসন।
Share this:
- Click to share on Facebook (Opens in new window)
- Click to share on Twitter (Opens in new window)
- Click to share on LinkedIn (Opens in new window)
- Click to share on Tumblr (Opens in new window)
- Click to share on Pinterest (Opens in new window)
- Click to share on Pocket (Opens in new window)
- Click to share on Reddit (Opens in new window)
- Click to share on Telegram (Opens in new window)
- Click to share on WhatsApp (Opens in new window)
- Click to print (Opens in new window)
