স্টাফ রিপোর্টার : বিমানমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সৈয়দপুর বিমানবন্দরের সফর বাতিল হয়েছে।
এ দিকে প্রধানমন্ত্রী তারেক রহমান ০২ মে সিলেট সফরে যাবেন বলে জানা গেছে। প্রধানমন্ত্রীর সিলেট সফরকে কেন্দ্র করে ব্যাপক প্রস্তুতি চলছে।
৩০ এপ্রিল বৃহস্পতিবার বিমান মন্ত্রী আফরোজা খানম রিতা এবং প্রতিমন্ত্রী রাশিদুজ্জামান মিল্লাতের সৈয়দপুর বিমানবন্দর পরিদর্শনে যাবার কথা ছিল। কিন্ত দুইমন্ত্রীর সফর বাতিল হয়েছে বলে সৈয়দপুর বিমানবন্দরের একজন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।
বিমানমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সৈয়দপুর বিমানবন্দর পরিদর্শনকে কেন্দ্র করে গত ৭ দিন যাবত সৈয়দপুর বিমানবন্দরে প্রস্তুতি চলছিল। সহকারি প্রকৌশলী ইএম মাহমুদ হাসান সেলিম জানান, দুই মন্ত্রীর সৈয়দপুর বিমানবন্দর পরিদর্শনকে কেন্দ্র করে রানওয়েসহ সমস্ত বিমানবন্দর ঢেলে সাজানো হচ্ছিল।কিন্ত দুই মন্ত্রীর সৈয়দপুর বিমানবন্দর পরিদর্শনমুলক সফর বাতিল হওয়ায় এতে ছন্দপতন ঘটেছে।
সৈয়দপুর বিমানবন্দরের একজন কর্মকর্তা জানান, বিভিন্ন বিমানবন্দর পরিদর্শনের অংশ হিসেবে দুই মন্ত্রীর সৈয়দপুর বিমানবন্দর পরিদর্শন করার প্রোাগ্রাম ছিল। কিন্ত শেষ পর্যন্ত তা ভেস্তে গেছে।
Share this:
- Click to share on Facebook (Opens in new window)
- Click to share on Twitter (Opens in new window)
- Click to share on LinkedIn (Opens in new window)
- Click to share on Tumblr (Opens in new window)
- Click to share on Pinterest (Opens in new window)
- Click to share on Pocket (Opens in new window)
- Click to share on Reddit (Opens in new window)
- Click to share on Telegram (Opens in new window)
- Click to share on WhatsApp (Opens in new window)
- Click to print (Opens in new window)
