সিলেটে বিএনপি মেয়র প্রার্থী আরিফের নির্বাচন পরিচালনা কমিটির সচিব গ্রেপ্তার

ডেক্স রিপোর্ট : সিলেট সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির প্রার্থী আরিফুল হক চৌধুরীর নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাত সোয়া নয়টার দিকে নগরীর মীরাবাজারের বাসা থেকে তাকে গ্রেপ্তার করে কোতয়ালি থানা পুলিশ। ওসি মোশাররফ হোসেন জানিয়েছেন, তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা থাকায় গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় আরিফুল হক চৌধুরী রাতে জরুরি সংবাদ সম্মেলন আহবান করেছেন। আব্দুর রাজ্জাক বিএনপির কেন্দ্রীয় নেতা।