সৌদি আরবে শুক্রবার ঈদ

আন্তর্জাতিক ডেক্স : সৌদি আরবে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। তাই শুক্রবার দেশটিতে ঈদুল ফিতর উদযাপিত হবে। বৃহস্পতিবার চাঁদ দেখা যাওয়ায় সৌদি আরবের জাতীয় চাঁদ দেখা কমিটি শুক্রবার ঈদ ঘোষণা করেছে। খবর: আলআরাবিয়ার

এদিকে বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ ভারতে চাঁদ দেখা না যাওয়ায় কেন্দ্রীয়ভাবে শনিবার ঈদ উদযাপনের ঘোষণা দেয়া হলেও কেরালায় শুক্রবারই ঈদ উদযাপিত হচ্ছে বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যমগুলো।

সাধারণত সৌদি আরবের একদিন পর বাংলাদেশে ঈদ উদযাপিত হয়। সে অনুযায়ী, শুক্রবার সন্ধ্যায় চাঁদ দেখা গেলে বাংলাদেশে শনিবার ঈদ হবে। ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে শুক্রবার সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভা বসবে।

বাংলাদেশের আকাশে কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে ৯৫৫৯৪৯৩, ৯৫৫৯৬৪৩, ৯৫৫৫৯৪৭, ৯৫৫৬৪০৭ ও ৯৫৫৮৩৩৭ টেলিফোন এবং ৯৫৬৩৩৯৭ ও ৯৫৫৫৯৫১ নম্বরে ফ্যাক্স করে জানানোর অনুরোধ করা হয়েছে।

এদিকে সৌদি আরবের সঙ্গে মিল রেখে চাঁদপুর, মাদারীপুর ও শরীয়তপুরের চার উপজেলার কয়েকশ গ্রামের মুসল্লিরা শুক্রবার ঈদ উদযাপন করবেন বলে জানা গেছে।