স্পোর্টস ডেস্ক : সারা বিশ্বের সবগুলো পথ এসে মিশে গেছে যেন রাশিয়ার রাজধানী মস্কোর লুঝনিকি স্টেডিয়ামে। চার বছরের অধীর অপেক্ষা, রেড স্কয়ারে চলতে থাকা ঘড়িটার কাঁটা ধীরে ধীরে এসে মিশে যাচ্ছে শূন্যের ঘরে। তার আগে লুঝনিকি স্টেডিয়ামে হয়ে গেলো বিশ্বকাপের বর্ণিল উদ্বোধন। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় স্বাগতিক রাশিয়া এবং সৌদি আরব। ম্যাচ শুরুর ১২ মিনিটে মাথায় গোল পায় রাশিয়া। : বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে আধুনিকতার সঙ্গে মিলেমিশে একাকার হয়ে গেছে রাশিয়ার সমাজ, সংস্কৃতি এবং রূপকথার সমাহার। সর্বশেষ রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন এবং ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফ্যান্তিনোর স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে উন্মোচিত হয়ে গেলো, দ্য গ্রেটেস্ট শো অন আর্থ রাশিয়া বিশ্বকাপের। : বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় শুরু হয় বিশ্ব ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসরের এ উদ্বোধনী অনুষ্ঠান। লুঝনিকি স্টেডিয়িামের অনুষ্ঠানের পুরো মঞ্চটিই তৈরি করা হয় ফুটবলের আদলে। ফুটবল খচিত মঞ্চে শুরুতেই পুরো স্টেডিয়াম কাঁপাতে আসেন বৃটেনের বিখ্যাত পপ স্টার রবি উইলিয়ামস। তার ‘লেট মি এন্টারটেন ইউ’ গানের সাথে সাথে মাঠে প্রবেশ করেন ব্রাজিলিয়ান ফুটবল কিংবদন্তী রোনালদো নাজারিও ডি লিমা। তার গানের মাঝেই হাজির রাশিয়ান অপেরা শিল্পী আইদা গারিফুল্লিনা। রাশিয়ান তরুণ-তরুণীদের হৃদয়ে ঝড় তোলা এই শিল্পী তার অপেরা জাদুতে মুগ্ধ করলেন বিশ্বকে। পরে রবি উইলিয়ামসের সঙ্গে ডুয়েটও গাইলেন তিনি। তাদের গানের মাঝেই রাশিয়ান সংস্কৃতির কিছুটা ঝলক মিললো সহ-শিল্পীদের পারফরম্যান্সে। : রাশিয়া বিশ্বকাপের মাস্কটের হাত ধরেই মাঠে প্রবেশ করেন দু বারের বিশ্বজয়ী এ ফুটবলার। রবি উইলিয়ামসের সাথে তাল মেলাতে রূপকথার পাখির ডানায় ভর করে মাঠে প্রবেশ করেন রাশিয়ান বিখ্যাত উচ্চাঙ্গ সঙ্গীত শিল্পী এইডা গারিফুলিনা। লুঝনিকির মাঠে অপেরার জাদু নিয়ে এরপর ঢোকেন আইদা গারিফুলিনা। রুশ এই নারী শিল্পী থাকতে থাকতেই মাইক্রোফোনে হাতে দেখা মেলে ইংলিশ তারকা রবি উইলিয়ামসের। মাঝে ৩২ দেশের পতাকা নিয়ে করা হয় মাঠ প্রদক্ষিণ। সঙ্গে ৫০০ নৃত্যকর্মী আর জিমন্যাস্টদের মনোমুগ্ধকর নৈপুণ্য তো ছিলই।এই রিপোর্ট লেখা পর্যন্ত খেলার ৪০ মিনিট পর্যন্ত ১-০ গোলে এগিয়ে রয়েছে রাশিয়া
Share this:
- Click to share on Facebook (Opens in new window)
- Click to share on Twitter (Opens in new window)
- Click to share on LinkedIn (Opens in new window)
- Click to share on Tumblr (Opens in new window)
- Click to share on Pinterest (Opens in new window)
- Click to share on Pocket (Opens in new window)
- Click to share on Reddit (Opens in new window)
- Click to share on Telegram (Opens in new window)
- Click to share on WhatsApp (Opens in new window)
- Click to print (Opens in new window)
