নিউজ ডেক্স : সৌদি আরব থেকে ১৩০ বাংলাদেশি শ্রমিক দেশে ফিরেছেন। অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান চালানোর মুখে সেখান থেকে তারা বৃহস্পতিবার রাতে দেশে ফেরেন। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তারা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। বিষয়টি নিশ্চিত করে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের প্রধান শরিফুল হাসান সাংবাদিকদের জানান, বৈধ কাগজ থাকা সত্ত্বেও তাদের দেশে ফেরত পাঠানো হয়েছে। এ নিয়ে চলতি বছরে সৌদি আরব থেকে ফেরত পাঠানো হয়েছে অন্তত ১২ হাজার বাংলাদেশিকে।
