১০ সিন্ডিকেড হোতা আদম ব্যবসায়ী তোফাজ্জল ও তার পুত্র অমিকে দুদকে তলব

বিশেষ সংবাদদাতা : মানব ব্যবসা সংক্রান্ত ১০ সিন্ডিকেডহোতা আদম ব্যবসায়ী তোফাজ্জল হোসেন এবং তার পুত্র তুহিন সিদ্দিকী অমিকে তলব করেছে দুদক। ঘটনার সত্যতা স্বীকার করে আদম ব্যবসায়ী তোফাজ্জল হোসেন একুশে বার্তাকে জানান, দুদকে আমার ছেলে অমি হাজিরা দিয়ে এসেছে, আমি যাইনি।
এলাকাবাসি সূত্রে জানা গেছে, আদম তোফাজ্জল এক সময় ১২ হাজার টাকা বেতনে সিংগাপুরে চাকরি করতো। ১০-১২ বছরের ব্যবধানে আদম ব্যবসা করে আদম তোফাজ্জল আজ প্রায় ১ হাজার কোটি টাকার মালিক বনে গেছেন। নামে-বেনামে তিনি রাজধানির আশকোনা’ গাওয়াইর, দক্ষিনখান, হলান, কাচকুড়া, দোবাদিয়া এবং তার নিজ এলাকা টাংগাইলের বাসাইলের গোল্লায় প্রায় শত বিঘা সম্পত্তির মালিক। বিদেশে পাঠানোর কথা বলে তিনি দালালের মাধ্যমে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়ে তিনি বর্তমানে টাংগাইলে গাঢাকা দিয়েছেন বলে এলাকাবাসিরা জানান। পাওনা টাকা চাইতে এলে গত বছর গাজিপুরের এক আওয়ামীলীগ নেতাকে অপহরণ করা হয়, যা ওই সময় গণমাধ্যমে চাউড় হয়ে যায়।্ তৎকালিন গাজিপুরের এসপির সহায়তায় আদম তোফাজ্জল পার পেয়ে যান। এনবিআর তার ব্যাংক একাউন্টও তলব করে। আশকোনা আবাসিক এলাকায় আমজনতার আপত্তি সত্বেও রাজউক চেয়ারম্যানকে অন্ধকারে রেখে মহাখালি জোন কর্মকর্তা নূরুজ্জামানের স্বাক্ষরে আদম তোফাজ্জল বহুতল বিশিষ্ট বিএসএম, সিংগাপুর ট্রেনিং সেন্টার প্রা. লি. গড়ে তুলেছেন। এই আদম তোফাজ্জল ও তার ছেলে অমি সিদ্দিকী স্থানীয় রাজনৈতিক শেল্টারে পার পেয়ে যাচ্ছেন। চলবে