স্টাফ রিপোর্টার: বিলম্বিত বিচারে সাত বছরেরও বেশি সময় ধরে দেশের ৬৮টি কারাগারে বন্দি থাকা ১৩৯ জনের বিচার ৩১ অগাস্টের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। গত১৯ ফেব্রুয়ারি সোমবার সুপ্রিম কোর্ট লিগ্যাল এইডের প্যানেল আইনজীবী ১৩৯ কারাবন্দির বিষয়টি নজরে আনলে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের বেঞ্চ স্বতঃপ্রণোদিত হয়ে এ আদেশ দেন। এসময় আদালতে উপস্থিত ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ফরহাদ আহমেদ ও সহকারী অ্যাটর্নি জেনারেল ইউসুফ মাহবুব মোর্শেদ। বিচারের দীর্ঘসূত্রতা বা বিলম্ব বিচারে সাত বছরেরও বেশি সময় ধরে কারাগারে আটক ব্যক্তিদের তথ্য চেয়ে দেশের আটটি বিভাগের ৬৮টি কারাগারে গত বছরের ১৯ নভেম্বর চিঠি দেয় সুপ্রিম কোর্টের লিগ্যাল এইড। এই চিঠির পরিপ্রেক্ষিতে গত বছরের ৩১ ডিসেম্বর কারা কর্তৃপক্ষ ২৫৬ জনের তালিকা পাঠায়। সে তালিকা থেকে যাচাই-বাছায়ের পর রোববার ১৩৯ কারাবন্দির বন্দিদশা নজরে আনে লিগ্যাল এইড। পরে প্যানেল আইনজীবী কুমার দেবুল দে সাংবাদিকদের বলেন, আগামী ৩১ অগাস্টের মধ্যে এসব কারাবন্দিদের মামলা নিষ্পত্তির নির্দেশের পাশাপাশি আদালত বলেছে, এরপর এ নির্দেশনার বাস্তবায়নের অগ্রগতি জানিয়ে সুপ্রিম কোর্টের মনিটরিং কমিটির কাছে সংশ্লিষ্ট বিচারকদের প্রতিবেদন দিতে বলা হয়েছে। এছাড়া সংশ্লিষ্ট মামলার তদন্তকারী কর্মকর্তাকে এসব মামলায় সাক্ষীর হাজিরা নিশ্চিত করতে নির্দেশ দেয়া হয়েছে। এতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেয়া হয়েছে।
লিগ্যাল এইড থেকে পাওয়া তালিকা অনুযায়ী, ঢাকা বিভাগে সাত বছরের বেশি সময় ধরে কারাবন্দি ৪৪ জন, চট্টগ্রাম বিভাগে ৪৩ জন, রাজশাহী বিভাগে ১৬ জন, সিলেট বিভাগে ১২ জন, বরিশাল বিভাগে ১ জন, খুলনা বিভাগে ৫ জন, রংপুর বিভাগে ১০ জন ও ময়মনসিংহ বিভাগে ৮ জন।
Share this:
- Click to share on Facebook (Opens in new window)
- Click to share on Twitter (Opens in new window)
- Click to share on LinkedIn (Opens in new window)
- Click to share on Tumblr (Opens in new window)
- Click to share on Pinterest (Opens in new window)
- Click to share on Pocket (Opens in new window)
- Click to share on Reddit (Opens in new window)
- Click to share on Telegram (Opens in new window)
- Click to share on WhatsApp (Opens in new window)
- Click to print (Opens in new window)
